ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শিক্ষার মানোন্নয়নে খানসামায় প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ৪:৪০

‘জেগে ওঠো মা বিদ্যার বিকিরণে, শিক্ষার আলোকে উদ্ভাসিত করো তোমার সন্তানেরে’ স্লোগানে মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও শিক্ষার মানোন্নয়নে দিনাজপুরের খানসামা উপজেলার কুমড়িয়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমুরিয়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমুরিয়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা  মো. আফতাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা এরসাদুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসএমএ মান্নান, মো. সাখাওয়াত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল হক, ইউপি সদস্য আব্দুল হালিমসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত স্কুল পাঠাতে এবং শিশুদের প্রতি খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান এবং শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করেন।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়