মুশফিকের বিষয়ে কথা বলব না : সাকিব
২৪ ঘণ্টা আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। তার এই অবসরে দেশের ক্রিকেটাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মুশফিকের সতীর্থরা সোশ্যাল সাইটে এ বিষয়ে মন্তব্য করেছেন। বাকি ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তিনি মুশফিকের অবসর নিয়ে মুখ খোলেননি। আজ সোমবার একটি অনুষ্ঠানে সাকিবকে এ বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি তা এড়িয়ে যান।
বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান 'এইস' এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের হকিতে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ। আজ এ বিষয়ে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিগে অংশগ্রহণকারী দল 'মোনার্ক মার্ট' এর মালিক সাকিব আল হাসান। অনুষ্ঠানে সাকিব জানান, হকির জন্য তার আবেগ এবং দায়িত্ববোধের কথা। এসময় তাকে মুশফিকের অবসর নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, 'মুশফিকের বিষয়ে কথা বলব না। হকির কথা বলব। '
অথচ, এশিয়া কাপে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন, দলে মুশফিক থাকলে তার কাজ অনেক সহজ হয়ে যায়। তিনি বলেছিলেন, 'তিনি (মুশফিক) উইকেটকিপিং করলে আমার লাইফটা (অধিনায়কত্ব করা) অনেক সহজ হয়ে যাবে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, টি-টোয়েন্টিতে সময়টা খুব কম থাকে। তো যেটা হয় যে, ফিল্ডারদের খুব সহজেই তিনি পরিবর্তন করতে পারেন। আমার কাছে শোনারও দরকার হয় না। তো আমার লাইফটা অনেক সহজ হয়ে যায়। '
প্রীতি / প্রীতি
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ
নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড
মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং
গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি