৫-১ গোলে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলের শুরুটা দুর্দান্ত পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। তবে বৃষ্টির কারণে রেসকোর্সের মাঠ ছিল কাদাময়। যে কারণে স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ। তবুও স্বাগতিকরা বাংলাদেশের সঙ্গে পেরে ওঠেনি। সোমবার কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এ ম্যাচে জোড়া গোল করেছে মুর্শেদ আলী। একটি করে গোল রুবেল শেখ, সিরাজুল ইসলাম ও মোহাম্মদ নাজিম উদ্দিনের। শ্রীলঙ্কার পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন ইয়াসির সরফরাজ।
ম্যাচের শুরু থেকেই ম্যাচের লাগাম নেয়া বাংলাদেশ ১০ মিনিটের মধ্যে এগিয়ে যায় দুই গোলের ব্যবধানে। বক্সের বাইরে থেকে মিরাজুল ইসলামের জোরালো শট প্রথম চেষ্টায় ধরতে পারেনি শ্রীলঙ্কার গোলরক্ষক মোহামেদ রিহাস। রিবাউন্ডে সামনে দাঁড়ানো রুবেল আলতো টোকায় বল জালে পাঠান। এরপর ১০ মিনিটে মুর্শেদ আলীর প্লেসিংয়ে স্কোরলাইন হয় ২-০।
বাংলাদেশের এমন শুরুর পর নিজেদের পুরো গুটিয়ে নেয় লঙ্কানরা। যে কারণে তৃতীয় গোলের জন্য ৭৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় পল স্মলির দলকে। তবে মুর্শেদ আলীর ওই গোলের মিনিট দুয়েকের মাথায় আচমকাই গোলরক্ষক মোহাম্মদ আসিফের ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। ব্যাকপাস থেকে আসা বলটি নিয়ে অহেতুক কারিকুরি করতে গিয়েছিল আসিফ। কিন্তু শ্রীলঙ্কান ফরোয়ার্ড ইয়াসির বলটি কেড়ে নিয়ে সহজেই জালে ঢুকিয়ে দেন।
এরপর ৭৯ মিনিটে স্কোরলাইন ৪-১ করেন সিরাজুল। বক্সের ডান পাশ থেকে ফ্রি–কিক নেয় মুর্শেদ। উড়ে আসা বলে দারুণ হেডে দর্শনীয় গোলটি করেন সিরাজুল। এরপর যোগ হওয়া সময়ে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেকটি ঠুকেছে বদলি হিসেবে নামা নাজিম উদ্দিন। টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ ৭ সেপ্টেম্বর। প্রতিপক্ষ মালদ্বীপ।
প্রীতি / প্রীতি
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ
নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড
মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং
গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি