ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কোহলিকে এক হাত নিলেন সুনীল গাভাসকার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ১১:৩৬

এবার আর কোনও লুকোছাপা নেই! সাবেকদের সঙ্গে একেবারে প্রকাশ্যে লড়াই শুরু হল ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির। তিনি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর কেউ ফোন করেননি ধোনি ছাড়া, সবাই টিভিতে জ্ঞান দেয় শুধু, প্রেস কনফারেন্সে এই কথা বলার ২৪ ঘণ্টা যেতে না যেতেই পাল্টা তোপ দাগলেন সুনীল গাভাসকার। ঠিক কার থেকে ফোন পাওয়ার আশা করছিলেন কোহলি, সেটা তার বলা উচিত, বলে মনে করেন স্পষ্টভাষী সুনীল গাভাসকার।

এক অনুষ্ঠানে সুনীল গাভাসকার বলেন, এটা বোঝা খুব কঠিন যে কার কথা বলছেন কোহলি। যদি নাম উল্লেখ করেন কোহলি, তাহলে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করা যায় যে আপনারা যোগাযোগ করেছিলেন কি না। যদি কোহলির সঙ্গে খেলে যাওয়া সাবেকদের কথা বলা হচ্ছে এখানে, তাহলে তাদের মধ্যে টিভিতে কারা আসেন, সেটা সবার জানা। তাদের গিয়ে তাহলে ধরা উচিত যে কেন কোনও মেসেজ করেননি!

এরপর একেবারে সোজাসাপ্টাভাবে কোহলিকে আক্রমণ করেন গাভাসকার। তার প্রশ্ন, ও ঠিক কী বার্তা চেয়েছিল। ও কি উৎসাহ চাইছিল। কিন্তু ওর তো অধিনায়কত্বের পালা চুকে গিয়েছিল। তাহলে আবার কিসের উৎসাহ লাগবে। এরপর কিংবদন্তি বলেন, তুমি এখন সাধারণ ক্রিকেটার হিসেবে খেলছো। সেই ভূমিকায় জোর দেওয়া উচিত। কারণ এখন অন্যদের বিষয়ে আর ভাবার প্রয়োজন নেই।

১৯৮৫ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার পর অধিনায়কত্ব ছাড়েন সুনীল গাভাসকার। সেই প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন যে, তিনিও কোনও মেসেজ পাননি তার আমলে। অধিনায়কত্ব ছাড়ার রাতে সতীর্থদের সঙ্গে পার্টি করেছেন, আলিঙ্গন পেয়েছেন তাদের, কিন্তু তার থেকে বেশি কিছু প্রত্যাশা করা উচিত নয় বলেই অভিমত সুনীল গাভাসকারের।

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক