রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে
রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। ইতোমধ্যে সিনেমার ট্রেইলার দর্শকের মনে কৌতূহল জাগিয়েছে। এটি নিয়ে দর্শকের আগ্রহও তুঙ্গে। প্রায় পাঁচ বছর ধরে তৈরি হয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এটি। আগামী ৯ সেপ্টেম্বর ভারতজুড়ে প্রায় ৫ হাজার পর্দায় মুক্তি পাচ্ছে এই সিনেমা। ইতোমধ্যে প্রায় ১ লাখ টিকিট অগ্রিম বিক্রি হয়েছে। রোববার পর্যন্ত সিনেমাটির প্রি-বুকিং হয়েছে ৬.৬০ কোটি রুপি। এর মধ্যে থ্রি-ডির বুকিং হয়েছে ৫.৫ কোটি রুপি।
সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমাগুলো বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি। তবে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে সেই খরা কাটবে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। বক্স অফিস বিশ্লেষক অতুল মোহনের দাবি, ‘ডাবল ডিজিট ওপেনিং হবেই। ভুলভুলাইয়া টু-র রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।’
চলতি বছর এখন পর্যন্ত প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করেছে কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া টু’। ১৪ কোটি রুপি আয় করে এটি। আর করোনা মহামারির পর সবচেয়ে বড় ওপেনিং করেছে অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’। সিনেমাটি প্রথম দিনে ২৬ কোটি রুপি আয় করে।
আয়ান মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্র’ তিন ভাগে মুক্তি পাবে। প্রথম অংশের নাম রাখা হয়েছে ‘শিবা’। রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ।
প্রীতি / প্রীতি
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার