ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গ্র্যান্ড স্লামে বছরের প্রথম হার নাদালের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ১২:৩৪

ইউএস ওপেনে ভুগছিলেন শুরু থেকে। তারপরও দাপট দেখিয়ে ধাপে ধাপে পার হয়েছেন তৃতীয় রাউন্ডের বাধা। কিন্তু পারলেন না শেষ ষোলো উতরে যেতে। এই বছর গ্র্যান্ড স্লামে প্রথম হারের অভিজ্ঞতা হলো রাফায়েল নাদালের। আমেরিকান তরুণ ফ্রাঙ্কেস টিয়াফোর কাছে হেরে ইউএস ওপেন থেকে বিদায় নিলেন ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের রেকর্ড আরেকটু বাড়ানো হলো না নাদালের। ২৩তম গ্র্যান্ড স্লামের খোঁজে ইউএস ওপেনে নেমে থামতে হলো চতুর্থ রাউন্ডে। ২২তম বাছাইয়ের কাছে ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে হেরেছেন চারবারের চ্যাম্পিয়ন।

টিয়াফোর মুখোমুখি হওয়ার আগে এই বছর গ্র্যান্ড স্লামে নাদালের জয় হারের ব্যবধান ছিল ২২-০। অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জেতেন ৩৬ বছর বয়সী স্প্যানিশ তারকা। উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল জয়ের পর পেটের ইনজুরি নিয়ে সরে দাঁড়ান।

ওই চোট ইউএস ওপেনের প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়ায় নাদালের জন্য। কেবল সিনসিনাতি ওপেনে একটি ম্যাচ খেলেন এবং হেরে যান বোর্না কোরিকের কাছে। একটি ম্যাচ খেলে ফ্ল্যাশিং মিডোসে পা রাখেন, কিন্তু কোর্টে প্রায় সময় ছিলেন অস্বস্তিতে। বিশেষ করে দ্বিতীয় রাউন্ডে ফ্যাবিও ফগনিনির বিপক্ষে নিজের সেরাটা দিতে পারেননি। টিয়াফোর বিপক্ষেও ছিলেন না স্বাচ্ছন্দ্যে।

টিয়াফো সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়ে সফল। নাদালের ব্যাকহ্যান্ড নেটে আটকাতেই মাথায় দিলেন হাত, চেহারায় অবিশ্বাস। বিশ্বাসই হচ্ছিল না নাদালকে হারিয়ে দিয়েছেন। আর্থার অ্যাশে স্টেডিয়ামে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘আজ বিশেষ কিছু ঘটে গেলো। আমি জানি না কী বলবো, আমি খুব খুশি। তিনি সর্বকালের অন্যতম সেরা একজন এবং আমি খেলেছি অবিশ্বাস্য।’ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ রাশিয়ান নবম বাছাই আন্দ্রে রুবলেভ। 

প্রীতি / প্রীতি

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার