নেইমারের সঙ্গে সবসময় উষ্ণ-শীতল সম্পর্ক : এমবাপে
চলতি মৌসুমের শুরু থেকেই শোনা যাচ্ছে, প্যারিস সেইন্ট জার্মেইয়ে সময় ভালো যাচ্ছে না দুই বড় তারকা নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপের। বিশেষ করে মপলিয়ের বিপক্ষে ম্যাচে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে দুজনের সরাসরি কথার লড়াই দেখেছে পুরো বিশ্ব।
যে কারণে স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে, আগের মতো আর রসায়ন জমছে না এমবাপে-নেইমারের। পিএসজির কোচ ক্রিস্টোফ গাল্টিয়ের বেশ কয়েকবারই উড়িয়ে দিয়েছেন এ গুঞ্জন। তিনি বারবারই জানিয়েছেন, নেইমার ও এমবাপের মধ্য সবকিছু স্বাভাবিক রয়েছে।
এবার এ বিষয়ে মুখ খুললেন এমবাপে নিজেই। জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নামার আগে তিনি জানালেন, নেইমারের সঙ্গে সবসময়ই তার সম্পর্ক এমন। কখনও এটি উষ্ণ, আবার কখনও শীতল। তবে দুজন দুজনকে শ্রদ্ধার জায়গায় রাখতে ভোলেন না।
এমবাপে বলেছেন, ‘নেইমারের সঙ্গে এটি আমার ষষ্ঠ বছর। আমাদের দুজনের সম্পর্ক সবসময়ই এমন। শ্রদ্ধার জায়গা ঠিক রেখে এটি কখনও উষ্ণ, আবার কখনও শীতল। তার জন্য আমার অনেক শ্রদ্ধা রয়েছে এবং দলে তার প্রভাবও অনেক।’
দুজনের মূল সমস্যার গুঞ্জন শুরু মূলত পেনাল্টি নেওয়াকে ঘিরে। পরে পিএসজির কোচ নিশ্চিত করেছেন দলের এক নম্বর পেনাল্টি টেকার এমবাপে, দ্বিতীয়টি নেবেন নেইমার। তবে মোনাকোর বিপক্ষে ম্যাচে প্রথম পেনাল্টিই নেন নেইমার এবং গোলও করেন।
এবার জুভেন্টাসের বিপক্ষে পেনাল্টি পেলে কী হবে জানতে চাইলে এমবাপে বলেন, ‘আমি জানি না (কে পেনাল্টি নেবে), দেখা যাবে। আমাদের দেখতে হবে ম্যাচ চলাকালীন কী অবস্থা আছে। আমি প্রথম পেনাল্টি টেকার বলে আমাকেই সব নিতে হবে এমন নয়। সবকিছু নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে।’
প্রীতি / প্রীতি
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ
নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড
মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং
গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি