ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ফেভারিট নয়!


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ১২:৫৪

লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা আছেন আক্রমণভাগে। অন্য পজিশনেও অভিজ্ঞদের ছড়াছড়ি। এররপরও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ফেভারিট ভাবতে পারছেন না পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। তার দাবি, পিএসজির চেয়েও এগিয়ে আছে কয়েকটি দল।

ফরাসি লিগে প্রায় এক যুগ ধরে আধিপত্য করলেও ইউরোপ সেরার লড়াইয়ে পিএসজি বরাবরই ব্যর্থ। একের পর এক কোচ বদল করেও মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। পিএসজি অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল ২০১৯-২০ মৌসুমে। সেবার ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় বায়ার্ন মিউনিখ। গত মৌসুমে নেইমার-এমবাপ্পেদের সঙ্গে প্যারিসের ক্লাবটিতে যোগ দেন মেসি, সের্হিও রামোস, জানলুইজি দোন্নারুম্মারা। তাতে দলটির শক্তি বাড়ে বহুগুণে।

তারপরও লিগ ওয়ানে শিরোপা পুনরুদ্ধার করলেও চ্যাম্পিয়ন্স লিগে যোগ হয় আরেকটি হতাশার পাতা। শেষ ষোলোয় দুই লেগের অধিকাংশ সময় দাপট দেখালেও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয় দলটি। সেই ব্যর্থতার কারণেই চাকরি হারাতে হয় কোচ পচেত্তিনোর। ২০২২-২৩ মৌসুমকে সামনে রেখে দায়িত্ব দেওয়া হয় গালতিয়েকে।

এই ফরাসি কোচের হাত ধরে লিগে এখন পর্যন্ত দারুণ খেলছে পিএসজি। প্রথম ছয় ম্যাচে গোল করেছে ২৪টি, পয়েন্ট টেবিলেও আছে শীর্ষে। এবার চ্যাম্পিয়ন্স লিগের পালা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার রাতে পিএসজির প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

হাইভোল্টেজ এই ম্যাচ সামনে রেখে গালতিয়ে বললেন, ফেভারিটের তালিকায় নেই তার দল। ‘(চ্যাম্পিয়ন্স লিগে) প্রতি বছর ৮ বা ৯টি দল থাকে, যাদের শিরোপাটি জয়ের সামর্থ্য আছে। আমরা কি ফেভারিট? না।’

প্রীতি / প্রীতি

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার