ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ট্রলের জবাবে যা বলেছেন আর্শদিপ সিং


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ১:১৭

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের জবাবে বাবা-মাকে আর্শদিপ সিং বলেছেন, ইন্টারনেটে টুইট পড়ে তিনি হেসেছেন এবং বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছেন। বাবা দর্শন আর্শদিপের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর দিয়েছে। এই ঘটনা আরও আত্মবিশ্বাস দিয়েছে বলেও মন্তব্য করেছেন আর্শদিপ।

মূলত এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের সঙ্গে ভারতের ইনিংসের ১৮তম ওভারের ঘটনার জেরে সমালোচনার মুখে পড়েন আর্শদিপ। পাকিস্তান তখন ৪ উইকেট হারিয়ে ১৫১ রান। শেষ ১৫ বলে প্রয়োজন ৩১ রান। রবি বিশ্নইর করা তৃতীয় বলে শর্ট থার্ডম্যানে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন পাকিস্তানি ব্যাটার আসিফ আলী। 

আগের ওভারেই মাঠে নামেন এ ব্যাটার। তখনো রানের খাতা খোলা হয়নি। কিন্তু ক্যাচটি ধরতে পারেননি আর্শদিপ। এরপর আসিফ ফিরলেও ৮ বলে ১৬ রান করে দলকে জয়ের প্রান্তে রেখে যান।

আর্শদিপের এই ক্যাচ মিসে তার উইকিপিডিয়া পেজে সম্পাদনা করে ‘ভারত’ শব্দের পরিবর্তে ‘খালিস্তান’ শব্দ বসিয়ে দেন কেউ একজন।। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যাপক তির্যক মন্তব্যের শিকার হন।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে