ইন্ডাস্ট্রি এখন সার্কাস এর ময়দান হয়ে গেছে : বাপ্পারাজ
ইন্ডাস্ট্রি এখন সার্কাস এর ময়দান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অভিনেতা বাপ্পারাজ। সম্প্রতি নিওজের ফেসবুক হ্যান্ডেলে এমন মন্তব্য করেন ‘জজ ব্যারিস্টার’ খ্যাত এই অভিনেতা। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান হালচাল ও এর সংশ্লিষ্টদের সম্পর্কে নিজের অভিমত প্রকাশ করে বাপ্পারাজ বলেন, ‘ইন্ডাস্ট্রি এখন সার্কাস এর ময়দান হয়ে গেছে। আর রং বেরঙ-এর জোকার নিয়ে মেতে আছে মানুষগুলো।
যারা কথা বলতে পারে না, মিথ্যা বলেই চলেছে। আমাদের লোকগুলো তাতেই তালি বাজিয়ে মারহাবা মারহাবা করে চলেছে। ’অভিনেতা বাপ্পারাজকে সচরাচর চলচ্চিত্রের অনুষ্ঠানগুলোতে দেখা যায় না। সর্বশেষ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন, কিন্তু নির্বাচনী মাঠে ছিলেন না। সে সময় কাছে বাপ্পারাজ বলেছিলেন, আমি নির্বাচন করি না, আমাকে করানো হয়।
শুধু তা-ই নয়, তিনি যে প্যানেলের প্রার্থী ছিলেন সেই প্যানেলের সভাপতিকেও চাননি। অর্থাৎ মিশা সওদাগরকে সভাপতি হিসেবে চাননি। সে আশা পূরণ হয় অবশ্য তার। নবনির্বাচিত শিল্পী সমিতির আয়োজিত ইফতার মাহফিলে দেখা গেছে বাপ্পারাজকে। ‘আম্মাজান’খ্যাত কিংবদন্তি অভিনেত্রী শবনমের সঙ্গে দেখা করেছেন বাপ্পারাজ। তারপর এক কোণে গিয়ে ইফতার সারেন। অনেক সময় ধরে নির্মাতা সাফি উদ্দিন সাফির সঙ্গে নানা বিষয়ে কথা বলেন।
১৯৮৪ সালে ‘চাপা ডাঙ্গার বৌ’ চলচ্চিত্রের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান বাপ্পারাজ। তারপর, একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে গেছেন এ দেশের দর্শকদের।
প্রীতি / প্রীতি
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার