ভারতীয় ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর নিলেন রায়না : রিপোর্ট
বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তার কয়েক মিনিট আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। যদিও উভয় কিংবদন্তি আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটের জন্য উপলব্ধ ছিলেন। সুরেশ রায়না এখন ঘোষণা করেছেন যে, তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অনুমোদিত কোনও টুর্নামেন্টের অংশ হবেন না।
ভারতের সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণে’ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সুরেশ রায়না ভারতীয় ক্রিকেটে আর খেলবেন না। বিসিসিআই এবং উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ইউপিসিএ) কর্মকর্তাদের জানিয়েছেন রায়না। তবে, তিনি আরও বলেছেন যে, তিনি বিদেশি লিগ খেলতে পারেন এবং তিনি এটি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ দিয়ে শুরু করতে চলেছেন। ২০২২ আইপিএল-এর মেগা নিলামে সুরেশ রায়নাকে কোনও দলই কেনেনি।
বিসিসিআই থেকে এনওসি পাওয়ার পর সুরেশ রায়না দেশ-বিদেশের বিভিন্ন লিগে খেলতে পারবেন। তার আগে যুবরাজ সিং বিদেশি লিগ খেলেছেন এবং তিনি দেশে আয়োজিত লিগেও অংশ নিতে পারেন। সুরেশ রায়না জানিয়েছেন, তিনি ইউপিসিএ থেকে এনওসি নিয়েছেন এবং বিসিসিআই সচিব জয় শাহ এবং সহ-সভাপতি রাজীব শুক্লাকেও তার অবসরের বিষয়টি জানিয়েছেন।
সুরেশ রায়না নিশ্চিত করেছেন, তিনিও ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের অংশ হবেন। গত এক সপ্তাহ ধরে অনুশীলন করছেন তিনি।
সুরেশ রায়না, যিনি ২০৫টি আইপিএল ম্যাচ খেলেছেন। তিনি আরও জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমির শাহির টি-টোয়েন্টি লিগের জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগে সিএসকে-এর মূল সংস্থা ইন্ডিয়া সিমেন্টস দ্বারা কেনা দলের হয়ে খেলতে পারেন। সূত্র: হিন্দুস্তান টাইমস
প্রীতি / প্রীতি
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ
নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড
মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং
গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি