অথচ একসময় বাস-অটোতে চলতে হতো হৃত্বিককে
বাবা রাকেশ রোশন একসময় করতেন অভিনয়। পরে আসেন পরিচালনায়। তার হাতে নির্মিত হয়েছে ‘করণ অর্জুন’, ‘কয়লা’, ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘কয়ি মিল গায়া’ এবং ‘কৃষ’-এর মতো সুপারহিট সব সিনেমা। সেই স্বনামধন্য নির্মাতার ছেলেই কিনা একসময় বাসে আর অটোতে করে চলাচল করতেন। বলছি বলিউডের অন্যতম সুপারস্টার হৃত্বিক রোশনের কথা। অভিনেতা-নির্মাতা রাকেশ রোশনের একমাত্র ছেলে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) একটি সাক্ষাৎকারে হৃত্বিকের সম্পর্কে নানা স্মৃতি তার বাবাই শেয়ার করেন। মঙ্গলবার রাকেশের জন্মদিন।
পরিচালক হিসাবে তত দিনে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন রাকেশ। নাম-যশ-খ্যাতি সবই অর্জন করেছেন। কিন্তু ছেলেকে বাড়ির গাড়িতে চড়তে দেননি রাকেশ। অভিনেতা হিসাবে রুপালি পর্দায় আবির্ভাবের আগে বাবার সঙ্গে সহকারী পরিচালক হিসাবে ফিল্মি দুনিয়ায় পা রেখেছিলেন হৃত্বিক। কড়া অনুশাসনের মধ্যে সে সময় বলিউডপাড়ার এই সুদর্শন অভিনেতাকে রেখেছিলেন রাকেশ।
তার কথায়, ‘কলেজ পাস করার পর ‘স্পেশাল এফেক্টস’ শেখার জন্য বিদেশে সুযোগ পেয়েছিল হৃত্বিক। কিন্তু ও মুম্বাইতে আমার সঙ্গে ‘করণ অর্জুন’ ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেয়। সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করে। আমি খুব কঠোর ছিলাম ওর প্রতি। আমার গাড়িতে ওকে চড়তে দিতাম না। অন্য সহকারী পরিচালক যেভাবে সেটে থাকতেন, তেমন ভাবেই ওকে থাকতে দিতাম। পরিবারের গাড়িতেও চড়ার অনুমতি ছিল না ওর। বাস, অটোয় করে যাতায়াত করতো। সেটে ও আমার ছেলে নয়, সহকারী পরিচালক ছিল। তাই কোনো বাড়তি সুবিধা দেইনি ওকে।’
শাহরুখ-কাজল-সালমান খান অভিনীত ‘করণ অর্জুন’ ছাড়াও পরিচালক রাকেশের ‘খেল’, ‘কয়লা’র মতো ছবিতে সহকারী পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছিল হৃত্বিককে। পরে রাকেশরই পরিচালনায় ‘কাহো না প্যায়ার হ্যায়’ ছবির হাত ধরে নায়ক হিসাবে বলিপাড়ায় আত্মপ্রকাশ ঘটে হৃত্বিকের। প্রথম ছবিতেই বক্স অফিসে ঝড় তুলে রাতারাতি সুপারস্টার হন হৃত্বিক।
হৃত্বিকের তারিফ করে তার বাবা বলেন, ‘ও খুবই কঠোর পরিশ্রম করেছে। আমি অভিনেতা হিসাবে ব্যর্থ। কিন্তু সব বাবার মতো আমিও চেয়েছিলাম আমার ছেলের স্বপ্নপূরণ হোক। হৃত্বিক যা করেছে, তা আমি করতে পারিনি। ও সুপারস্টার। ও আমাকে গর্বিত করেছে।’
প্রীতি / প্রীতি
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল