অক্ষয়-প্রিয়াঙ্কা প্রেমের গুঞ্জন
সালটা ছিল ২০০৫ । সে বছর মুক্তি পেয়েছিল সুপারহিট বলিউড সিনেমা ‘বারাসাত’। সেখানে ববি দেওল, প্রিয়াঙ্কা চোপড়া এবং বিপাশা বসুর রসায়ন মন জিতেছিল দর্শকের। যদিও এই সিনেমায় প্রিয়াঙ্কার সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা ছিল অক্ষয় কুমারের। তবে শেষ পর্যন্ত অক্ষয়ের জায়গায় প্রিয়াঙ্কার বিপরীতে নায়ক হিসাবে চূড়ান্ত হন ববি দেওল। কিন্তু কেন সিনেমাটি থেকে সরে গিয়েছিলেন বলিউড খিলাড়ি? এই ঘটনার নেপথ্যে রয়েছে এক অন্য কাহিনি। স্ত্রী টুইঙ্কেল খান্নার জন্যই সিনেমা থেকে সরে আসতে বাধ্য হন অক্ষয়।
সে সময় বলিউড খিলাড়ির সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া প্রেমের গুঞ্জন ছিল দারুন চর্চার বিষয়। সেই জন্যই টুইঙ্কেল খান্না ‘বারাসাত’-এ প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয়ের অনুমতি দেননি অক্ষয়কে। স্ত্রীর চাওয়াকে সম্মান জানিয়ে একটি গানের শুটিং শুরু করেও সিনেমাটি থেকে সরে এসেছিলেন অক্ষয়।
শোনা যায়, সে সময় অক্ষয়ের সঙ্গে নিজের নাম জড়ানোয় খুবই হতাশ হয়েছিলেন প্রিয়াঙ্কা। ওই ঘটনার পর বড় পর্দায় আর কখনো একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কাকে।
তারপর কেটে গেছে দীর্ঘ ১৭ বছর। দুই তারকাই নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত। নিক জোনাসকে বিয়ে করে এখন হলিউডে রয়েছেন প্রিয়াঙ্কা। হিন্দি ছবির গণ্ডি পেরিয়ে এখন হলিউডের পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।
তবে দীর্ঘ কয়েক বছর পর সোশ্যাল মিডিয়া সেই পুরনো স্মৃতিকে আরও একবার উসকে দিয়েছে। অক্ষয় আর প্রিয়াঙ্কার শুটিং করা গানের একটি মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অক্ষয়-প্রিয়াঙ্কার বৃষ্টিভেজা রোমান্স মনে করিয়ে দিল সেই জুটির পুরনো অনস্ক্রিন কেমেস্ট্রি।
প্রীতি / প্রীতি
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল