পিএসজির বিপক্ষে খেলা হচ্ছেনা ডি মারিয়ার
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জুভেন্টাসের হয়ে পিএসজির বিপক্ষে খেলা হচ্ছেনা অ্যাঞ্জেল ডি মারিয়ার। ফিওরেন্টিনার বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন তারকা। সিরি-এ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর ফলে প্যারিসে ফেরা হলো না সাবেক এই পিএসজির তারকার। শনিবার সিরি-এ লিগে ফিওরেন্টিনার সাথে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে প্রথমার্ধের পর তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়।
আর্জেন্টাইন এই উইঙ্গারের ইনজুরি নিয়ে অবশ্য জুভেন্টাসের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে পার্ক ডি প্রিন্সেসে গ্রুপ-এইচ’র ম্যাচটিতে তাকে দলে রাখা হয়নি। জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি অবশ্য বলেছেন, পিএসজির বিপক্ষে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডি মারিয়াকে দলের বাইরে রাখা হয়েছে।
৩৪ বছর বয়সী ডি মারিয়া গত মাসে জুভেন্টাসের জার্সি গায়ে অভিষিক্ত ম্যাচেই থাইয়ের ইনজুরিতে পড়েছিলেন। সেই ইনজুরি কাটিয়ে সদ্যই মাঠে ফিরেছিলেন তিনি। এ মৌসুমে পিএসজি ছেড়ে জুভেন্টাসের যোগ দেন এই তারকা উইঙ্গার।
এদিকে, গত সপ্তাহে স্পেজিয়ার বিপক্ষে গোঁড়ালির ইনজুরিতে পড়ায় পোলিশ গোলরক্ষক ওজিচে সিজিসনিরও পিএসজির বিপক্ষে মাঠে নামা হচ্ছে না। তবে, পিএসজির সাবেক তিন খেলোয়াড় আদ্রিয়েন রাবোয়িত, লিয়ান্দ্রো পারডেস ও মোয়েস কিনকে ঠিকই প্যারিস সফরের জন্য দলভুক্ত করেছেন আলেগ্রি।
প্রীতি / প্রীতি
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ
নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড
মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং
গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি