ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বুধবার প্রমাণসহ মিডিয়ায় কথা বলবো : আল আমিন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ৩:৩৬

স্ত্রীর অভিযোগের বিষয়ে আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) মিডিয়ার কাছে খোলাসা করবেন জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্ত্রীর দায়ের করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পাওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
 
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আল আমিন বলেন, আমি আপাতত মিডিয়ার সঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি মানসিকভাবে অসুস্থ। ইনশাআল্লাহ আগামীকাল দেখি মিডিয়ার সঙ্গে কথা বলবো। অভিযোগ সত্য কিনা মিথ্যা এ প্রশ্নে তিনি বলেন, আমি কালকে এ ব্যাপারে কথা বলবো। আমি মানসিকভাবে খুব অসুস্থ। কালকে সব প্রমাণ নিয়ে মিডিয়াতে কথা বলবো।  

এদিন দুপুরে স্ত্রীর দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিনকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। এই সময়ের মধ্যে তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে ইসরাত জাহান ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে যৌতুকের দাবি ও মারধরের কথা উল্লেখ করেন।স্ত্রীর লিখিত অভিযোগটি যাচাই-বাছাই করে শুক্রবার (২ সেপ্টেম্বর) মামলা আকারে নথিভুক্ত করা হয়েছে। মামলায় আল আমিনের বিরুদ্ধে স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন-মারধর ও সন্তানসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে। 

প্রীতি / প্রীতি

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার