ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ে নামছে টিম ইন্ডিয়া


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ৪:১১

এশিয়া কাপের আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে ব্যাকফুটে রয়েছে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচে হারলেই এশিয়া কাপ থেকে বাদ পড়াটা প্রায় নিশ্চিত হয়ে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

যে শ্রীলঙ্কা গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হারে কাঁপছিলো বাদ পড়ার আশঙ্কায়। তারাই এখন সবার আগে ফাইনাল নিশ্চিতের দৌড়ে। বাংলাদেশকে হারিয়ে গ্রুপ পর্ব পার হওয়া দাসুন শানাকার দল সুপার ফোরের প্রথম ম্যাচে ফের মুখোমুখি হয়েছিলো আফগানদের। তবে এ দেখায় আফগানরা আর পাত্তা পায়নি লঙ্কান সিংহদের সামনে। দলগত পারফরম্যান্সে দারুণ জয় তুলে নিয়েছিলো কুশল মেন্ডিস-শানাকারা।

অন্যদিকে ভারত গ্রুপ পর্বের দুই ম্যাচেই পেয়েছিলো জয়ের দেখা। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় ছিনিয়ে এনেছিলো রোহিত শর্মার টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং তো পাত্তাই পায়নি বিরাট কোহলি-সূর্যকুমার যাদবদের তাণ্ডবে। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে বসে তারা। তাই বলা চলে, আজকের ম্যাচটি তাদের জন্য নকআউট ম্যাচের মতোই। গাণিতিক মারপ্যাঁচে যদিও কিছুটা সম্ভাবনা থাকবে, তবে বর্তমান চ্যাম্পিয়নরা নিশ্চয়ই চাইবে এই ম্যাচে জয় তুলে নিতে।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। যেখানে জয়ের পাল্লাটা ভারি ভারতের পক্ষেই। ভারতের ১৭ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ৭ ম্যাচে।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীপক হুদা, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার ও আবেশ খান।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

পাত্তুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আশালাঙ্কা, দানুস্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপক্ষে, দাশুন শানাকা (অধিনায়ক), ওয়ান্নিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, আশিতা ফার্নান্দো, দিলশান মাধুশাঙ্কা।

প্রীতি / প্রীতি

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার