ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

খানসামায় ভোক্তা অধিকারের অভিযান


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ৪:২৬
দিনাজপুরের খানসামা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে খানসামা উপজেলার কাচিনিয়া হাটে অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
 
জানা গেছে, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এ সময় মেসার্স নাইম ট্রেডার্সকে ৫ হাজার, মেসার্স কৃষক বন্ধু ট্রেডার্সকে ৩ হাজার ও মণ্ডলের বাজারের মেসার্স তাসকিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণ কুমার রায়সহ পুলিশ সদস্যবৃন্দ।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে।

এমএসএম / জামান

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক