ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঘিওরে নদীভাঙন, হুমকিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও গরুর হাট


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ৪:৩৮
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ইছামতি ও ধলেশ্বরী নদীর ভাঙনে ইতোমধ্যে কয়েকটি ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। হুমকির মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও ঐতিহ্যবাহী গরুর হাট। ভাঙন রোধে কাজ শুরু হলেও ভাঙনের তীব্রতা বেশি থাকায় ভাঙন রোধ হয়নি।
 
স্থানীয়রা জানান, ইছামতির ভাঙনে কুস্তা কফিল উদ্দিন দরজি উচ্চ বিদ্যালয় ও শত বছরের ঐতিহ্যবাহী ঘিওর গরুর হাট অর্ধেক নদীতে ভেঙে গেছে। হুমকিতে রয়েছে কুস্তা ব্রিজ, ঘিওর-গোলাপনগরের রাস্তা, বেপারীপাড়া কবরস্থান, রসুলপুর গ্রাম ও কুস্তা কবরস্থান।
 
এদিকে, ধলেশ্বরীর ভাঙনে শ্রীধরনগর, কুস্তা, মাইলাগী, ঘিওর পূর্বপাড়া গ্রাম, ঘিওর নদীর উত্তর পাড়ের বাজার এবং ব্রিজসহ ১২-১৩টি প্রতিষ্ঠান হুমকির মধ্যে রয়েছে।
 
ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম জানান, গত ১৫ আগস্ট ভাঙন রোধে কাজ শুরুর জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়। ভাঙন রোধে স্থায়ী কোনো ব্যবস্থা না নেয়া হলে শিক্ষাপ্রতিষ্ঠান ও ঐতিহ্যবাহী ঘিওর গরুর হাট বিলীন হয়ে যাবে।
 
এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, হাট রক্ষায় স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা