ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮৪


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ৪:৫৯

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ২৮৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং পাঁচ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ২৮৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২২৪ জন এবং ঢাকার বাহিরে সারাদেশে ৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সারাদেশে সর্বমোট ৮৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭১১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।  

এবছর ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট সাত হাজার ৩৯৩ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ছয় হাজার ৪৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট এক হাজার ৩৪৯ জন।   

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ছয় হাজার ৫১৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট পাঁচ হাজার ৩২৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট এক হাজার ১৯২ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩১ জন মারা গিয়েছে। গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় ১০৫ জন। 

প্রীতি / প্রীতি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ

শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী

তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

দিনে গরম ও রাতে ঠান্ডা, ব্যাপক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা

শুভ মহালয়া আজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩