ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলা : আত্মসমর্পণকারী ৪ শিক্ষকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৬-৯-২০২২ বিকাল ৫:১৬
হত্যা মামলার চার আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। টাঙ্গাইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
তিনি জানান, ৫ সেপ্টেম্বর শিহাব হত্যা মামলা রহস্য উদ্ঘাটনের জন্য মামলা সিআইডির তদন্ত কর্মকর্তা আরিফ ফয়সাল আসামিদের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে টাঙ্গাইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলম এ আদেশ দেন। 
 
রিমান্ড পাওয়া আসামিরা হলেন- মামলার ২নং আসামি বিপ্লব (৩০), ৩নং আসামি আশরাফ (৩০), ৪নং আসামি মাসুম (৪০) এবং ৬নং আসামি বিজন (৪০)। 
 
শিহাবের মা ও স্বজনদের সাথে কথা হয় ৬ সেপ্টেম্বর সিআইডি অফিসের সামনে। শিহাবের মায়ের গগনবিদারি আহাজারি ও কান্নায় ভারি হয়ে উঠছিল পরিবেশ। সেইসাথে  মানুষের ভিড় জমে গিয়েছিল। 
 
উল্লেখ্য, গত ১০ আগস্ট (বুধবার) বিকেলে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাসুদ পারভেজের আদালতে তারা আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। পরে বিচারক উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শোনার পর তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।
 
গত ২০ জুন শহরের সুপারি বাগান এলাকায় সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবনের সাততলা থেকে শিহাব মিয়ার লাশ উদ্ধার করা হয়। শুরু থেকেই শিশুটিকে হত্যার অভিযোগ তুলে আসছিল তার পরিবার। ওই ঘটনায় প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়। 
 
ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর রোববার বিকেলে র‌্যাব সাত শিক্ষক ও পুলিশ দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে র‌্যাব তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য না পাওয়ায় তাদের সাতজনকে ছেড়ে দেয়। পরে ২৭ জুন নিহত শিহাবের মা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার আগে শিক্ষক নাসির ও আবু বক্করকে আটক করলেও মামলায় নাসিরের নাম না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন