সালমানের চলে যাওয়া ২৬ বছর ধরে আমাকে কষ্ট দেয় : ওমর সানী
আজ সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তার মৃত্যুকে বারবার আত্মহত্যা বলা হলেও এখন পর্যন্ত পরিবার সেটা মানতে নারাজ।
এদিকে সালমান শাহর মৃতুবার্ষিকীতে তাকে স্মরণ করলেন অভিনেতা ওমর সানী। ফেসবুক হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমার সহযোদ্ধা, তোমার চলে যাওয়াটাকে ২৬ বছর ধরে আমাকে কষ্ট দেয়। একদিন আমারও চলে আসতে হবে তোমার কাছে। ’
সালমান শাহ ১৯৯৪ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে সিনেমায় পথচলা শুরু করেন। ক্যারিয়ারে মোট ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ।
শাবনূরের সঙ্গে জুটি হয়ে ১৩টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান। এ জুটির সব কটি সিনেমাই ছিল ব্যবসাসফল। সালমান-শাবনূর জুটির জনপ্রিয়তা এখনো তুঙ্গে। শাবনূর ছাড়াও মৌসুমী, শাহনাজ, অন্তরা, শিল্পীসহ অনেকের সঙ্গে অভিনয় করেছেন সালমান শাহ।
সালমান শাহ তার অভিনয় ও সুদর্শন চেহারার জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বিভিন্ন চলচ্চিত্রে সালমান শাহ কপালে রুমাল বাঁধতেন, পরবর্তী সময়ে তৎকালীন তরুণসমাজের মধ্যেও এমন একটি ট্রেন্ড শুরু হয়ে গিয়েছিল। ১৯৯৬ সালে রহস্যজনক মৃত্যু হয় কালজয়ী এ নায়কের।
প্রীতি / প্রীতি
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার