ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সেপ্টেম্বরেও চালু হচ্ছে না তিন রুটের ২০০ বাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৯-২০২২ বিকাল ৫:৪৯

নতুন বাস তৈরিতে সময় লাগায় সেপ্টেম্বর মাসে নতুন তিন রুটের ২০০ বাস চালু হচ্ছে না। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৪তম সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাস রুট রেশনালাইজেশন কমিটির নির্ধারিত ২২ ও ২৬ নাম্বার রুটে নতুন ১০০ বাস চালুর সম্ভাব্য তারিখ আগামী ১৩ অক্টোবর। আর ২৩ নম্বর রুটের ১০০ নতুন বাস প্রস্তুত করতে একটি কোম্পানিকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

এ বিষয়ে কমিটির আহ্বায়ক ও ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘৫০টি বাস তৈরি সম্পন্ন হলে ১৩ অক্টোবর ২২ ও ২৬ নম্বর রুট চালু করতে পারবো। বিভিন্ন কারণে এই ৫০টি বাস এখনও আনা যায়নি। বাসগুলো তৈরি সম্পন্ন করা যায়নি। আমরা বাস তৈরি কোম্পানিকে বারবার তাগাদা দিয়েছি। তাদের কিছু সমস্যা ছিল, যেখানে আমরা সহযোগিতা করেছে।’

তিনি আরও বলেন, ‘২৩ নম্বর যাত্রা পথে যেহেতু ১০০টি বাস, তাই এগুলো নির্মাণে আরও কিছু সময় লাগবে। তবে আমরা কোম্পানিকে সতর্ক করবো। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আমরা তাদের সময় বাড়াতে চাইছি। এ বিষয়ে আমরা একমত হয়েছি।’তাপস জানান, আগস্ট মাস পর্যন্ত ২৪ লাখের বেশি যাত্রী পরিবহন করে মালিকপক্ষ ৩ কোটি ৬০ লাখ টাকা আয় করেছে। 

তিনি জানান, ডিএসসিসি ও ডিএনসিসির এলাকায় মোট ২৮টি যাত্রী ছাউনি নির্মাণ করার ছিল, যার তিনটি বাদে সবই নির্মাণ করা হয়েছে। বাস রুট রেশনালাইজেশন কমিটি জানিয়েছে, ২২ নাম্বার রুটটি হলো— ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কোনাপাড়া হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত।

২৩ নাম্বার রুট হচ্ছে— ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, গুলিস্তান, দৈনিক বাংলা, কমলাপুর, ধলপুর, যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগ, মাতুয়াইল, সাইনবোর্ড, চিটাগাং রোড পর্যন্ত।

আর ২৬ নাম্বার রুট হলো— ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর, পলাশী মোড়, চাঁনখারপুল, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত। প্রসঙ্গত, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সরকার ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ১০ সদস্যের বাস রুট রেশনালাইজেশন কমিটি গঠন করে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে ওই কমিটির আহ্বায়ক করা হয়।

প্রীতি / প্রীতি

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি

বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা

মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর

যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বর্জ্য অপসারণ ও পানিতে দুর্গন্ধ রোধে নেওয়া হচ্ছে বুয়েটের বিশেষজ্ঞ সহায়তা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এস. এম. মিজানুর রহমান রাজের নেতৃত্বে ঢা. ম. উ. যুবদলের মিছিল

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান