বিয়ের অভিজ্ঞতা দারুণ : শুভশ্রী
দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী ও চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা।
বিয়ের পর রচনা ব্যানার্জির টিভি রিয়েলিটি শো ‘দিদি নাম্বার-১’-এ হাজির হন শুভশ্রী। তাতে বিয়ে-সংসার নিয়ে নানা অভিজ্ঞতা শেয়ার করেন শুভশ্রী। পুরোনো সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। কারণ বিয়ের অভিজ্ঞতা নিয়ে এ নায়িকার কিছু মন্তব্য নজর কেড়েছে নেটিজেনদের।
এ অনুষ্ঠানে রচনা ব্যানার্জিকে শুভশ্রী গাঙ্গুলি বলেন—‘সবাই বলে বিয়ের আগেই ঠিক আছে, একদম বিয়েটিয়ের কথা বলিস না। এমনকী আমার মা-ও বলত, একদম বিয়ের কথা ভাববি না এখন। কিন্তু আমি সবাইকে বলব, যারা তৈরি তারা অবশ্যই বিয়ে করুন। দারুণ অভিজ্ঞতা।’
শুভশ্রীর শাশুড়ি প্রচন্ড আদর করেন তাকে। এজন্য শ্বশুর বাড়িতে তেমন কোনো কাজই করতে হয় না। শুভশ্রীর ভাষায়— ‘সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কফিটা নিয়ে হাজির হয় রাজ। বিশেষ করে আমার শাশুড়ি মা চান আমি রানী হয়ে থাকি।’
প্রীতি / প্রীতি
নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’
বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’
পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা
‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’
ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই
দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি
ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প
কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা