ভাবছি এবার বনবাসে যাব : শ্রীলেখা
বিতর্কের অপর নাম শ্রীলেখা মিত্র। কয়েক দিন আগে জন্মদিন উপলক্ষে বাড়িতে ঘরোয়া মদ-পার্টির আয়োজন করেছিলেন এই অভিনেত্রী। সেই পার্টিতে মদ খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কের মুখে পড়েন তিনি। এ নিয়ে জলঘোলা কম হয়নি।
বিতর্কের মুখে পড়ে ক্ষোভ ঝেড়েছিলেন শ্রীলেখা। এবার বললেন, বনবাসে চলে যাবেন তিনি। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে শ্রীলেখা বলেন—‘যথেষ্ট বয়স হয়েছে, আমি আর বিতর্ক চাই না। ভাবছি, এবার বনবাসে যাব।’
ফেসবুক ওয়াল একান্তই নিজের। তা জানিয়ে শ্রীলেখা বলেন, ‘যতদিন আছি, ততদিন কী পোস্ট করলাম, কী জামাকাপড় পরলাম, কী খেলাম, কী পান করলাম, কার সাথে ছবি দিলাম-তা আমার ব্যাপার। আমার ফেসবুক ওয়াল, আমার যা ইচ্ছা তাই করব।’
পরামর্শ দিয়ে শ্রীলেখা বলেন, ‘আপনারা আপনাদের মূল্যবান সময় ভুলেও প্লিজ তা দেখবেন না। স্বামী-স্ত্রী নিয়ে সুখে-অসুখে থাকুন। আমাকে আমার মতো থাকতে দিন।’
অনলাইন নিউজ পোর্টালগুলোর কাছে অর্থ দাবি করে এই অভিনেত্রী বলেন, ‘নিউজ পোর্টালগুলোর যারা আমাকে নিয়ে নিউজ করে ভিউস আর টাকা কামাচ্ছেন, তারা আমাকে একটা পার্সেন্টেজ দেবেন। কারণ আপনাদের রোজগার বাড়াচ্ছি। জীবন একটাই, তা আনন্দে কাটান আমাকে ক্ষ্যামা দিন।’
রাজনৈতিক মঞ্চ বা মিছিলে কোথাও দেখা যায় না শ্রীলেখা মিত্রকে। বর্তমান ক্ষমতাসীন দলের সঙ্গেও তাল মিলিয়ে চলেন না। সম্প্রতি শ্রীলেখা দাবি করেন, এজন্য তার হাতে কাজ নেই। আপাতত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মন দিয়েছেন এই অভিনেত্রী। তৈরি করছেন অ্যান্থোলজি। ‘এবং ছাদ’-এর পর তৈরি করবেন ‘এরপর বারান্দা’, ‘তারপর বেডরুম’, ‘অতঃপর বাথরুম’।
প্রীতি / প্রীতি
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার