ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশু শিক্ষার্থীর


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৬-৯-২০২২ বিকাল ৬:৩
কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে রায়হান মিয়া (৫) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিশুটি তবকপুর ইউনিয়নের বামনপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তবকপুর ইউনিয়নের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান মিয়া স্কুল ছুটি শেষে বামনপাড়া গ্রামের নিজ বাড়িতে আসার পর পরিবারের সকলের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে আরো ৩-৪টি ছোট ছেলেসহ গোসল করতে যায়। সবাই গোসল শেষে বাড়ি ফিরলেও সে আরো কিছুক্ষণ থাকবে বলে তাদের জানায়। পরে তার মা অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে কান্নাকাটি করতে থাকেন। পরে তার সহপাঠীর একজনের সাথে দেখা হলে জানতে পারেন সে পুকুরে একসাথে গোসল করেছে কিন্তু তাদের সাথে বাড়ি ফেরেনি।
 
পরে স্থানীয়রা শিশু রায়হানকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমএসএম / জামান

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার