চিকিৎসা নিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শারীরিক অসুস্থতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তিনি বিএসএমএমইউ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ড. মোমেনের দিল্লি সফর চূড়ান্ত ছিল। রবিবার ড. মোমেন নিজেও জানিয়েছিলেন তিনি দিল্লি যাচ্ছেন। সোমবার অসুস্থ হওয়ায় তিনি দিল্লি সফরে যেতে পারেননি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ড. মোমেন দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ভার্টিগোজনিত ((ঝিমুনি) রোগে ভুগছেন। রবিবার (৪ সেপ্টেম্বর) রাতে অসুখ বেড়ে যাওয়ায় সোমবার (৫ সেপ্টেম্বর) ভারত সফরে যেতে পারেননি তিনি। মঙ্গলবার বিএসএমএমইউ হাসপাতালের অধ্যাপক ডা. ফজলুর রহমানের কাছে চিকিৎসা নেন।
এ সময় তাকে কয়েকটি টেস্ট করানো হয়। আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) টেস্টের রিপোর্ট দেওয়া হবে। সে অনুযায়ী চিকিৎসা নেবেন তিনি। তবে অন্য একটি সূত্র জানায়, সম্প্রতি সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতের সহায়তা চাওয়া নিয়ে এক বক্তব্য ঘিরে তুমুল সমালোচনার মুখে পড়েন ড. মোমেন। সে কারণে তিনি এই সফর থেকে বাদ পড়েছেন।
প্রীতি / প্রীতি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী
মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ
শিগগিরই সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী
তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
দিনে গরম ও রাতে ঠান্ডা, ব্যাপক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ
সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস
চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩
প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা
শুভ মহালয়া আজ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ