মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে হত্যাচেষ্টা মামলায় যুবক গ্রেফতার
মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজকে হত্যাচেষ্টা মামলার আসামী প্রিতমকে(২৫) গ্রেফতার করেছে র্যাব-৪। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোরে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কুন্দরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত প্রিতম সদর উপজেলার গঙ্গাধরপট্টি এলাকার পলাশের ছেলে। সে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ডিগ্রির ২য় বর্ষের ছাত্র। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করেছেন মানিকগঞ্জ র্যাব-৪ এর এএসপি লুৎফর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে আট দিকে গঙ্গাধরপট্টি এলাকা দিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রতিদিনের মতো হাটতে বের হন। এ সময় শহরের গঙ্গাধরপট্টি এলাকায় প্রিতম নামে এক যুবক পেছন থেকে একটি মোটরসাইকেল দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় তিনি আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রতিবাদ করায় উল্টো মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করে ওই মোটরসাইকেল চালক প্রিতম। এ সময় প্রিতম তাকে প্রথমে কিল-ঘুষি মারেন ও পরে লোহার রড় দিয়ে মাথায় ও চোখে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে বীর মুক্তিযোদ্ধার বাম পাশের চোখ নষ্ট হয়ে গেছে।
এ ঘটনায় ভিকটিমের শ্যালক বাদী হয়ে মানিকগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে যার ফলশ্রুতিতে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল আসামীকে গ্রেফতারের জন্য জোর তৎপরতা চালিয়ে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে হত্যাচেষ্টার বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied