সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে যা বললেন শাবনূর
ঢাকাই সিনেমায় ধূমকেতুর মত গাওমন ঘটেছিল এক নায়কের, যার নাম সালমান শাহ। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে অভিনয় করেছিলেন ২৭ টি চলচিচত্রে আর পেয়েছিলেন আকাশ ছোঁয়া খ্যাতি। মাত্র ২৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ২৫ বছর পেরিয়ে গেলেও চলচ্চিত্র কর্মী থেকে শুরু করে ভক্ত অনুরাগী কেউই ভুলতে পারেননি এই ফ্যাশন আইকনকে। যার কারণে আজও তাকে ভেবে অনেকেই খোলা আকাশে চিঠি লিখেন।
আজ ৬ সেপ্টেম্বর, এই নায়কের ২৬তম মৃত্যুবার্ষিকী। এমন দিনে তাকে স্বরণ করেছেন তার সহকর্মীরা। স্মরণ করেছেন তার সঙ্গে কাজ করা সবচেয়ে বেশি সিনেমার নায়িকা শাবনূর। সুদূর অস্ট্রেলিয়া থেকে অন্তর্জালে দিলেন বার্তা। সালমানের সঙ্গে ফ্রেমেবন্দি কয়েকটি ছবি শেয়ার করেছেন নায়িকা।
সঙ্গে লিখেছেন, ‘অমর নায়ক সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রিয় নায়ক, যেখানে আছো ভালো থেকো, সুখে থেকো। আল্লাহ তোমাকে জান্নাত দান করুক, আমিন।’
প্রসঙ্গত, সালমান শাহ ও শাবনূর প্রথমবার জুটি বেঁধেছিলেন ১৯৯৪ সালের ‘তুমি আমার’ সিনেমায়। দর্শক তাদের রসায়নে মুগ্ধ হয়, সিনেমা দেখে লাভের মুখ। এরপর এই জুটিকে নিয়ে একের পর এক সিনেমা নির্মিত হয়েছে। প্রত্যেকটিই পেয়েছে দারুণ সাফল্য।
সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় কাজ করেছিলেন সালমান শাহ। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। এই জুটির উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘রঙিন সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’।
প্রীতি / প্রীতি
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার