ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

শাহবাগে ‘এইডস রোগীর’ মৃতদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৯-২০২২ বিকাল ৭:৮

রাজধানীর শাহবাগের শিববাড়ি এলাকার ফুটপাত থেকে মিলন (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি এইডসে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শিববাড়ি রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মৃতদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশের সদস্যরা। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস বলেন, শিববাড়ি রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। মৃত ব্যক্তির এইচআইভি (এইডস) পজেটিভ ছিল। কেয়ার বাংলাদেশ থেকে নিয়মিত ওষুধ সেবন করতেন। অসুস্থ অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালে মো. রকি নামে এক ব্যক্তি জানান, মৃত মিলনের বাড়ি জামালপুর জেলায়। বাবার নাম মৃত শাহজাহান। দ্বীর্ঘদিন ধরে এইডসে আক্রান্ত ছিলেন মিলন। তিনি নিজেও এইডসে আক্রান্ত। তারা দুজন শিববাড়ি ফুটপাতে ঘুমাতেন। মিলন কারওয়ান বাজারে লেবারের কাজ করতেন বলেও জানান রকি। 

প্রীতি / প্রীতি

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি