ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বিশ্ববিদ্যালয় ছাত্র আশিকের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মেয়র জাহাঙ্গীর আলম


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ১০:৫৪

গাজীপুরের টঙ্গীতে অসহায় বিশ্ববিদ্যালয় ছাত্র মো. আশিক হোসেন ইসমাইলের পড়াশোনা চলমান রাখতে পাশে দাঁড়ালেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও গাজীপুর মহানগরর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। আশিক টঙ্গীর দত্তপাড়া এলাকার ওমর ফারুকের ছেলে। আশিক উত্তরাস্ত ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র। 

প্রসঙ্গত, গতকাল সোমবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। হঠাৎ করেই কালো বোরকা পরা একজন মহিলা ও একটি ছেলে প্রেসক্লাবের ভেতরে দরজার সামনে ‍এসে দাঁড়ান। তারা বারবার ভেততে ঢুকতে চাইলে ক্লাবের একজন সাংবাদিক জানতে চান আপনারা কার কাছে আসছেন? ‍এ কথা বলতেই অসুস্থ বয়স্ক মহিলা কেঁদে ফেললেন। তিনি বললেন, আমি জানি আমাদের মেয়র স্যার এখানে এসেছেন। ক্লাবের সাংবাদিক মহিলা ও তার ছেলেকে জিজ্ঞাসা করলেন- মেয়র সাহেব এখানে আছেন আপনাকে কে বলেছে? মহিলা বললেন, আমরা স্যারকে অনেক খুঁজতে খুঁজতে স্যারের গাড়ি এখানে আছে শুনে চলে এসেছি। অতঃপর মেয়র জাহাঙ্গীর আলম জানতে চাইলেন কেন তাকে খুঁজছে। মহিলা কান্নাজরিত কণ্ঠে বললেন, স্যার আমার একমাত্র ছেলে পড়াশোনা করছে। কিন্তু টাকার অভাবে পরীক্ষা দিতে পারছে না। মেয়র জাহাঙ্গীর আলম একজন অসুস্থ মায়ের ছেলের পড়াশোনা চালানোর আকুতি সহ্য করতে না পেরে দ্রুত পকেট থেকে ৩০ হাজার টাকা অনুদান দিলেন। 

গাজীপুর সিটি মেয়র আলহাজ অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম তার কর্মদক্ষতা ও উদারতার মাধ্যমে সর্বস্তরের মানুষের মন জয় করেছেন। মেয়র জাহাঙ্গীর আলম তার এই ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে গাজীপুর তথা বাংলাদেশে আইকন হিসেবে পরিচিতি লাভ করবেন বলে মনে করেন গাজীপুরের স্থানীয় এলাকাবাসী ও সাধারণ জনগণ। 

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন