ইয়েমেনে অপহৃত বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তার ভিডিও প্রকাশ
গত ফেব্রুয়ারিতে ইয়েমেনে অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মী সাবেক সেনা কর্মকর্তা এ কে এম সুফিউল আনামের একটি ভিডিও প্রকাশ করেছে আল-কায়েদার ইয়েমেন শাখা। বিশ্বব্যাপী বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য দিয়েছে।
গত ৯ আগস্ট ভিডিওটি রেকর্ড করে আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা। ভিডিওটিতে যে ব্যক্তিকে দেখানো হয় তিনি বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা এ কে এম সুফিউল আনাম বলে চিহ্নিত করেছে সাইট ইন্টেলিজেন্স।
১১ ফেব্রুয়ারি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে একটি মিশন পরিচালনা করার সময় সুফিউলসহ মোট ৫ জনকে অপহরণ করা হয়। সাইট ইন্টেলিজেন্স বলছে, সুফিউল গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তার তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা এবং হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন।
ভিডিওতে সুফিউল জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়, মানবিক সংস্থাগুলোকে অপহরণকারীদের দাবি পূরণে এগিয়ে আসার আহ্বান জানান।
ফেব্রুয়ারিতে সুফিউলরা অপহৃত হওয়ার পর জাতিসংঘের মুখপাত্র এরি কানেকো এএফপিকে বলেছিলেন, জাতিসংঘ তাদের মুক্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে।
ইয়েমেনের ওই অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত একটি গোষ্ঠীর নতুন অভিযানের ঘোষণা দেয়ার এক সপ্তাহের মধ্যেই ভিডিওটি প্রকাশ করল আল-কায়েদার ইয়েমেন শাখা।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন