ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় অভিনব কায়দায় ছিনতাই হচ্ছে ব্যাটারিচালিত হ্যালোবাইক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ১২:০
মানিকগঞ্জের সাটুরিয়ায় অভিনব কায়দা অবলম্বন করে ব্যাটারিচালিত হ্যালোবাইক ছিনতাই করে নিচ্ছে একটি চক্র। ছিনতাইকারী এই চক্রের সদস্যরা প্রথমে যাত্রীবেশে গাড়িতে উঠে সুযোগ বুঝে গাড়ির চালককে তরলজাতীয় পানীয় পান করায়। এরপর চালকের নেশা লাগলে চালককে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
 
আমিনুর নামে এক চালক বলেন, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের নাগরপুর থেকে আমিন নামে এক হ্যালোবাইক চালক ৪ জন যাত্রী নিয়ে সাটুরিয়ার উদ্দেশ্যে আসেন। ওই চালককে দ্বিমুখা বাজার থেকে একটি ম্যাংগো জুস কিনে দেয় ছিনতাইকারীরা। জুস পান করার পর বালিয়াটি পশ্চিমবাড়ী এলে চালক ঢলে পড়লে তাকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় তারা।
 
স্থানীয় কয়েকজন চালক বলেন, চালক আমিনকে পাকা সড়কে ফেলে দিলে তার মুখের নিচে ফেটে যায়। এ সময় রক্তাক্ত অবস্থায় স্থানীয় দোলোয়ার নামে এক যুবক চালককে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করেন। সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ব্যাটারিচালিত ভ্যানগাড়ি, হ্যালোবাইক রাস্তা থেকে ছিনতাই করে নিচ্ছে একটি চক্র।
 
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মামুন অর রশিদ বলেন, আমিন নামে হ্যালোবাইক চালককে জুসের সাথে নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। জ্ঞান ফিরলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।
 
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে যেহেতু ঘটনাটি জানলাম, ছিনতাইকারী চক্রটিকে ধরতে পুলিশ মাঠে কাজ করবে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা