এশিয়া কাপ থেকে ভারতকে বিদায় করলো শ্রীলঙ্কা
এশিয়া কাপের শুরুটা শ্রীলঙ্কার জন্য সুখকর না হলেও বতর্মানে প্রভাব খাটাচ্ছে সব দলের ওপর। সুপার ৪ এর তৃতীয় ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে নিজেদের যায়গাটা প্রায় নিশ্চিত করেই নিলো লঙ্কান বাহিনী। মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার সামনে ১৭৪ রানের লক্ষ্য দেন রোহিত শর্মারা।
জবাব দিতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। হাফ সেঞ্চুরি তুলে নেন দুই উদ্বোধনী ব্যাটার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। চাহালের বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে প্রথম ব্যাটার হিসেবে নিশাঙ্কা ফেরেন সাজঘরে। একই ওভারে মেন্ডিসকেও সাজঘরের পথ দেখান চাহাল।
৪ চার ও দুই ছক্কায় ৩৭ বলে ৫২ করেন নিশাঙ্কা। কুশলের ব্যাট থেকে আসে ৪ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৫৭ রান। এরপর আশালাঙ্কাকে চাহাল ও গুনাতিলাকাকে অশ্বিন ফেরালে ম্যাচ জমে ওঠে। কিন্তু, ভানুকা রাজাপক্ষে ও দাসুন শানাকার ঝড় লঙ্কানদের এনে দেয় সহজ জয়। ভানুকা ২ ছক্কায় ১৭ বলে ২৫ ও শানাকা ৪ চার ও ১ ছক্কায় ১৮ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনার লোকেশ রাহুল আরও একবার ব্যর্থ হয়েছেন। ৭ বলে ৬ রান করে এই ডানহাতি ব্যাটার লঙ্কান স্পিনার মাহিশ থিকসানার বলে লেগ বিফোরের শিকার হন। এরপর ৪ বলের মোকাবিলা করেও রানের খাতা খোলার আগেই দিলশান মাধুশঙ্কার বলে বোল্ড হন আগের দুই ম্যাচেই ফিফটির দেখা পাওয়া বিরাট কোহলি।
কোহলি বিদায় নিলেও ভারতীয় ইনিংসের হাল ধরেন রোহিত। তাকে যোগ্য সঙ্গ দেন সূর্যকুমার যাদব। দুজনে মিলে গড়েন ৫৮ বলে ৯৭ রানের দারুণ এক জুটি। মাত্র ৩২ বলে ফিফটির দেখা পান রোহিত। এরপর ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন তিনি। দারুণ খেলতে থাকা রোহিত থামেন ব্যক্তিগত ৭২ রানে। চামিকা করুণারত্নের বলে পাথুম নিসাঙ্কার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪১ বল স্থায়ী ইনিংসে তিনি ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকান।
রোহিতের বিদায়ের পর বেশিক্ষণ থাকতে পারেননি সূর্য। দাসুন শানাকার বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৯ বলের মোকাবিলায় ৩৪ রান করেন তিনি; ছক্কা ও চার হাঁকিয়েছেন ১টি করে। চাপের মুখে জুটি গড়ার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ। কিন্তু ১৩ বলে ১৭ রান করে পান্ডিয়া বিদায় নিলে ভাঙে ১৯ বলে ৩০ রানের জুটি। পন্থও থামেন ঠিক ১৩ বল খেলে ব্যক্তিগত ১৭ রানেই। এরপর দীপক হুডা ৩ রানে ও ভুবনেশ্বর কুমার ০ রানে বিদায় নেন। তবে ৭ বলে ১৫ নিয়ে অপরাজিত থাকেন অশ্বিন।
বল হাতে শ্রীলঙ্কার মধুশঙ্কা ৩টি উইকেট নেন। এছাড়া শানাকা ও করুণারত্নে ২টি করে এবং থিকসানা ১টি উইকেট নেন।
প্রীতি / প্রীতি
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ
নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড
মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং
গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা