মারাত্মক চর্ম রোগে আক্রান্ত সামান্থা?
ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার অভিনীত ‘ফ্যামিলি ম্যান টু’, ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে পারফর্ম করে আলোচনার শীর্ষে উঠে আসেন। দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন এই অভিনেত্রী।
এদিকে, কয়েকদিন ধরে নেটদুনিয়ায় খবর উড়ছে, মারাত্মক চর্ম রোগে আক্রান্ত সামান্থা রুথ প্রভু। বেশকিছু দিন ধরে এ সমস্যায় ভুগছেন তিনি। এজন্য পেশাগত কাজেও তার সমস্যা হচ্ছে। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, ভারতের বেশ কটি সংবাদমাধ্যমও এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘চর্ম রোগের সমস্যার কারণে কিছু কাজও বন্ধ রেখেছেন সামান্থা। চর্ম রোগ বিশেষজ্ঞরা সামান্থার শারীরিক এ সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
সামান্থার অসুস্থতার খবর নিয়ে জোর আলোচনা চললেও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। তাবে সামান্থার ব্যক্তিগত সহকারী টলিউড ডটনেটকে বলেন, ‘কিছু মানুষ সামান্থার শারীরিক অবস্থা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অভিনেত্রীর কোনোরকম সমস্যা নেই। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন; এ মাসেই শুটিংয়ে ফিরছেন তিনি।’
‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় সর্বশেষ দেখা যায় সামান্থাকে। বর্তমানে তার ঝুলিতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় তার ‘শকুন্তলাম’। এছাড়া ‘ডাউন টাউন অ্যাবে’-এর পরিচালক ফিলিপ জনের ‘অ্যাগ্রিমেন্ট অব লাভ’ সিনেমায় অভিনয় করছেন তিনি।
প্রীতি / প্রীতি
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার