অমিতাভের সঙ্গে বলিউড সফর শুরু রাশমিকার
বলিউডে অভিষেক হচ্ছে রাশমিকা মান্দানার। ছবির নাম গুডবাই। মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর। এতে অমিতাভ বচ্চনের মেয়ের চরিত্রে দেখা যাবে দক্ষিণী এ তারকাকে। মঙ্গলবার ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে।
ট্রেলার দেখে অনেকে অমিতাভ ও দীপিকা পাড়ুকোনের ‘পিকু’ ছবির সঙ্গে ‘গুডবাই’-এর তুলনা করছেন। কারণ পিকু ছবিটি ছিল বাবা-মেয়ের সম্পর্ককে ঘিরে। এই ছবিতেও বাবা ও তার সন্তানদের সম্পর্কের টানাপড়েনকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। তবে অমিতাভ অভিনীত বাবা ও রাশমিকা অভিনীত মেয়ের চরিত্র দুটিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।
গুডবাই ছবিটি পরিচালনা করেছেন কুইন খ্যাত নির্মাতা বিকাশ বেহেল। একতা কাপুরের প্রযোজিত এ ছবিতে অমিতাভ, রাশমিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা, সুনীল গ্রোভার, পাভেল গুলাটি, আশিস বিদ্যার্থী, এলি আব্রাহাম, সাহিল মেহতা, শিবিন নারাঙ্গ, অভিষেক খান।
প্রীতি / প্রীতি
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার