ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নেপালের অধিনায়ক লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ১২:৫৯

বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়লেন নেপালের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিছানে। তার বিরুদ্ধে এক সংখ্যালঘু নাবালিকা ধর্ষণের অভিযোগ এনেছে। ১৭ বছর বয়সী ওই ভুক্তভোগী তারকা ক্রিকেটারের বিরুদ্ধে কাঠমান্ডু পুলিশ স্টেশনে অভিযোগ দায়েরের পর ঘটনা জানাজানি হয়।

লামিছানে বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। এখন পর্যন্ত তার কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। কাঠমান্ডু জেলা পুরিশ রেঞ্জের প্রধান ভরত বাহাদুর বোহরা জানান, বুধবার গৌশালার পুলিশ সার্কেলে ওই অভিযোগ দায়ের করা হয়। লামিছানের বিরুদ্ধে দুইবার ধর্ষণের অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী।

কাঠমান্ডু ভ্যালি পুলিশ কর্মকর্তা রবীন্দ্র প্রসাদ ধানুক বলেছেন, ‘এই ধরনের গুরুতর ঘটনায় পুলিশ সংবেদনশীল। আমরা ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষা করতে পাঠিয়েছি এবং তদন্ত শুরু করেছি।’ ধর্ষণের শিকার ওই নারী জানান, নেপালি ক্রিকেট  তারকার ভক্ত ছিলেন তিনি এবং হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটে তার সঙ্গে আলাপ হতো মাঝেমধ্যে। তিনি জানান, লামিছানে তার সঙ্গে দেখা করার প্রস্তাব দেয়।

পুলিশের কাছে থাকা প্রতিবেদন অনুযায়ী, নেপালের কেনিয়া যাওয়ার আগে লামিছানে ওই নারীকে ভক্তপুরে নিয়ে যেতে চান। তিনিও রাজি হন। রাত হয়ে যাওয়ায় তিনি হোস্টেলে ফিরতে পারেননি। কাঠমান্ডুর পিঙ্গালাস্থানের একটি হোটেলে ২৫ বছর বয়সী ক্রিকেটারের সঙ্গে থেকে যান। আলাদা রুমে তিনি থাকতে চাইলে লামিছানে তাকে জোর করে নিজের ঘরে রাখেন এবং দুইবার ধর্ষণ করেন। 

প্রীতি / প্রীতি

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি