গোবিন্দর সিনেমা রিমেক করছেন শাহরুখ!
বলিউড সুপারস্টার শাহরুখ খান। শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেতা গোবিন্দর সিনেমার রিমেক করতে চলেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা করেন শাহরুখ। তার রেড চিলিজ হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম নামি প্রযোজনা প্রতিষ্ঠান। ভিজ্যুয়াল এফেক্টের জন্যও প্রসিদ্ধ। শাহরুখ চাইছেন, গোবিন্দর ‘দুলহে রাজা’ সিনেমাটি নতুন করে দর্শকদের উপহার দিতে।
এ বিষয়ে প্রাথমিকভাবে সকল পরিকল্পনা করে রেখেছেন তিনি। সিনেমাটির স্বত্ত্বও কিনেছে রেড চিলিজ। যদিও এই সিনেমায় শাহরুখ অভিনয় করবেন কিনা তা নিশ্চিত নয়। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি।
‘দুলহে রাজা’ সিনেমাটি ১৯৯৮ সালে মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন হরমেশ মালহোত্রা। কমেডি ঘরানার এই সিনেমায় গোবিন্দর বিপরীতে ছিলেন রাভিনা ট্যান্ডন। এছাড়া আরো অভিনয় করেছেন—কাদের খান, জনি লিভার, প্রেম চোপড়া, আসরানি প্রমুখ।
বর্তমানে শাহরুখের ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। চেন্নাইয়ে অ্যাটলির ‘জওয়ান’ সিনেমার শুটিং করছেন তিনি। চলতি মাসের শেষেই মুম্বাইয়ে ফিরে সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শেষ করবেন। এছাড়াও মুক্তির অপেক্ষায় তার ‘পাঠান’। পাশাপাশি রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ সিনেমাতেও দেখা যাবে শাহরুখকে।
প্রীতি / প্রীতি
নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’
বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’
পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা
‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’
ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই
দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি
ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প
কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা