টানা হারে দল নিয়ে মোটেও দুশ্চিন্তা করছেন না রোহিত
সুপার ফোরে দুটি হার। টসেও হার দুইবার, শেষ ওভারেই টানা দুই পরাজয়। দুটো ম্যাচেই এলোমেলো ডেথ ওভার, মিডল অর্ডারে ভাঙন। গড়পড়তার নিচে দলীয় সংগ্রহ। এই করুণ চিত্রগুলো যে কোনও দলের জন্য উদ্বেগ জাগাতে যথেষ্ট কি না প্রশ্নে উত্তর আসবে, নিশ্চয়। কিন্তু রোহিত শর্মা এখনও আতঙ্কিত হওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছেন না।
এমনকি কোনও দুশ্চিন্তাও ঠাঁই পাচ্ছে না ভারতের অধিনায়কের মনে। কারণ এই মুহূর্তের সাফল্য আর ব্যর্থতাকে পরীক্ষা হিসেবে নিচ্ছে। তাই টানা হারে মোটেও উদ্বিগ্ন নয় তিনি, ‘টানা দুটি ম্যাচ হেরে আমরা উদ্বিগ্ন নই। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আমরা অনেক ম্যাচ জিতেছি। দ্বিপাক্ষিক সিরিজের চেয়ে বহুজাতিক সিরিজে চাপ বেশি থাকে। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের দুর্ভাগ্য যে বিশ্বকাপের গ্রুপ পর্ব পার হতে পারিনি এবং এখন এশিয়া কাপের সুপার ফোরের দুটি ম্যাচেই হার।’
রোহিত জানালেন, আগামী মাসের বিশ্বকাপের জন্য ৯০-৯৫ শতাংশ তৈরি, কিছুটা পরিবর্তন আসতে পারে। সেটা বিশ্বকাপের আগ দিয়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। গত সপ্তাহে শুরুর দিকে কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, আর কোনও পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে না দল নিয়ে। কিন্তু রবীন্দ্র জাদেজার ইনজুরি এবং ডেথ ওভারে দক্ষ দুই প্রধান ফাস্ট বোলার যশপ্রীত বুমরা ও হার্শাল প্যাটেলের ইনজুরি নতুন করে ভাবাচ্ছে ভারতকে।
টিম কম্বিনেশন নিয়ে শ্রীলঙ্কা ম্যাচ শেষে রোহিত বলেছেন, ‘৯০-৯৫ শতাংশ দল তৈরি, কিছুটা পরিবর্তন আসবে। যদি পরীক্ষা-নিরীক্ষার কথা বলেন, হ্যাঁ হবে। আমরা কিছু বিষয়ে সেই চেষ্টা করবো। হ্যাঁ, এখনও অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে, গত তিন-চার সিরিজে আমরা কিছু উত্তর পেয়েছি। সামনে আও সময় আছে। এই কম্বিনেশন নিয়ে আমরা বিশ্বকাপ খেলতে চাই। এটার পর আরও দুটো সিরিজ আছে, তারপর বিশ্বকাপ। দল ঘোষণা হওয়া পর্যন্ত আমরা আরও কিছু খেলোয়াড়কে পরখ করবো।’
প্রীতি / প্রীতি
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ
নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড
মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং
গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা