ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীর আরেক মামলা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ২:৩১

বাংলাদেশ জাতীয় দলের পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন তার স্ত্রী ইশরাত জাহান। বুধবার ঢাকার একটি আদালতে পারিবারিক সহিংসতার অভিযোগ তুলে ২০১০ সালের পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের ১৫(১)(এ)(বি)(সি)/১৬(৫)(৬) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

শুনানির পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন। এ ছাড়া অভিযোগ আমলে নিয়ে ২৭ সেপ্টেম্বর আল-আমিনকে হাজির হওয়ার জন্য তলব করেন। সর্বশেষ মামলায় ইশরাত অভিযোগ করেছেন, গত কয়েক বছর ধরে তার স্বামী ২ সন্তানের লেখাপড়ার খরচসহ তাকে ভরণপোষণ দেননি। 

৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আল-আমিনের মা তাকে টেলিফোন করে বলেন, তার ছেলে দাম্পত্য জীবন চালিয়ে যাবে না তবে ২ সন্তানের শিক্ষার খরচসহ তার ভরণপোষণ দেবে। কিন্তু এরপর তাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। মামলায় প্রতিমাসে ১০ লাখ টাকা করে ভরণপোষণ দেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন তিনি।

গত ১ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় আল-আমিনের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করেছিলেন ইশরাত জাহান। সেখানে তিনি অভিযোগ করেন, ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে আল-আমিন তাকে নির্যাতন ও লাঞ্ছিত করেছেন। এ ছাড়া আল-আমিন সন্তানসহ তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছে।

মঙ্গলবার নির্যাতন ও যৌতুকের দাবিতে স্ত্রীর দায়ের করা মামলায় আল-আমিন আত্মসমর্পণ করার পর হাইকোর্ট তাকে ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে।

প্রীতি / প্রীতি

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি