ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু ১৫ সেপ্টেম্বর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ২:৫৮

পাইলট প্রকল্পের পর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকে অনলাইনে শিক্ষক বদলি শুরু হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই তথ্য বলে জানিয়েছেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকের শিক্ষক বদলি আগামী ১৫-২০ তারিখের মধ্যে শুরু করব। এটা অনলাইনে শুরু করা হবে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে শিক্ষক বদলি চালু করব। এটা চালু না করলে আমরা সঠিক সংখ্যায় যেতে পারব না। পাইলটের রেজাল্টও ভালো। পাইল প্রকল্পের ছোটখাট ভুলগুলো আমরা সমাধান করেছি।

বদলি কোন প্রক্রিয়ায় হবে- জানতে চাইলে তিনি বলেন, এটা শুধু মহানগরে থাকছে না। প্রথমত আন্তঃউপজেলা, এরপর উপজেলার বাইরে। কারণ অপশন দেওয়া আছে যে, তার স্বামীর কর্মস্থল। নীতিমালা অনুযায়ী সফটওয়্যারে অপশন দেওয়া হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলি শুরু হয় গত ২৭ জুলাই। ওই দিন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সচিবালয় থেকে পাইলটিং কার্যক্রম হিসেবে গাজীপুরের কালিকৈর উপজেলার বদলি কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর ২৯ জুন ওই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির পাইলটিং কার্যক্রম শুরু হয়। গত ১৫ জুলাই পর্যন্ত ২৩ জন আবেদন করেন। তাদের মধ্যে ১৭ জনের আবেদন গ্রহণ করে ইতোমধ্যে বদলি করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা শুধু প্রাথমিক শিক্ষক নয়, আমরা সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার পর্যায়ের কর্মকর্তাদের অনলাইনে বদলি খুব শিগগিরই চালু করছি। কারণ এটা দরকার। অনেকে এক জায়গায় অনেক বছর ধরে আছেন। ফলে সেখানে স্কুল তদারকি, পরিদর্শেনে অনেক রকম।  

প্রীতি / প্রীতি

শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন

কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি

চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

ইবিতে উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

‎জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত

রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ

শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার