ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মৃত্যুকূপে লেভানদোস্কির নতুন চ্যালেঞ্জ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ৩:৪১

বায়ার্ন মিউনিখ ছেড়ে গেছেন ‘গোলমেশিন’ রবার্ত লেভানদোস্কি। সেই প্রভাবটা অবশ্য পড়েনি। মৌসুমের এক মাস না যেতেই গোল করেছেন বায়ার্নের ১২ জন। বার্সেলোনায় আবার পুরনো ফর্মেই লেভা। কাতালানদের ১১ গোলের পাঁচটিই তাঁর। এবার নতুন চ্যালেঞ্জ চ্যাম্পিয়নস লিগে। গত আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বার্সেলোনাকে কি মৃত্যুকূপ খ্যাত গ্রুপ ‘সি’ থেকে টেনে তুলতে পারবেন লেভা? 

বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান আর ভিক্তোরিয়া প্লজেনের মতো দলের সঙ্গে খেলতে হবে তাদের। অভিযান শুরু হচ্ছে আজ ন্যু ক্যাম্পে চেক প্রজাতন্ত্রের চ্যাম্পিয়ন প্লজেনের বিপক্ষে ম্যাচ দিয়ে। সর্বশেষ ২০১১-১২ মৌসুমের দেখায় দুই লেগ মিলে কাতালানরা জিতেছিল ৬-০ ব্যবধানে। গ্রুপের অপর ম্যাচে সান সিরোয় ইন্টারের মুখোমুখি হবে বায়ার্ন।

গত মৌসুমে গ্রুপ পর্বে বায়ার্নের কাছে দুই লেগে ৬-০ ব্যবধানে হেরে বাদ পড়েছিল বার্সা। এবারও দল দুটি একই গ্রুপে। তাই বার্সা যেমন চাইবে প্লজেনের সঙ্গে বড় ব্যবধানে জিততে, তেমনি সান সিরোতেও একই লক্ষ্য বায়ার্নের। রোমেলু লুকাকু, লাউতারো মার্তিনেজ, এদেন জেকোর মতো তারকা থাকায় কাজটা সহজ হবে না ইউলিয়ান নাগালসমানের দলের। বুন্দেসলিগায় সর্বশেষ দুই ম্যাচে ড্র করার ধাক্কায় আত্মবিশ্বাসও নড়বড়ে তাদের।

লেভানদোস্কি, কুন্দে, রাফিনিয়াদের মতো নতুন খেলোয়াড়দের আলোয় ঝলসে ওঠা বার্সা সর্বশেষ তিন ম্যাচে গোল করেছে ১১টি। সবচেয়ে বেশি সময় ৩৪৪ মিনিট মাঠে থেকে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লেভানদোস্কি। এ জন্যই ৩৪ বছর বয়সী এই তারকাকে ‘বার্সার আশীর্বাদ’ মনে হচ্ছে কোচ জাভি এর্নান্দেসের।

এ ছাড়া আজ নাপোলির মুখোমুখি হবে লিভারপুল। গত মৌসুমে ফাইনাল খেলা ইয়ুর্গেন ক্লপের দল এবার প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে হেরেছে তিন ম্যাচ। নবি কেইতা, অ্যালেক্স চেম্বারলিন, জর্ডান হেন্ডারসন, থিয়াগো আলকান্তারা চোটের জন্য মাঠের বাইরে থাকায় ধুঁকছে লিভারপুল। নতুন আসা দারউন নুনেজের সঙ্গে মো সালাহ, ফিরমিনোরা জ্বলে উঠলেই সম্ভব নাপোলির মাঠ থেকে জয় নিয়ে ফেরা। ইএসপিএন

প্রীতি / প্রীতি

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি