ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

টুখেলকে ছাটাই করেছে চেলসি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ৪:২০

ইলিংশ ফুটবল ক্লাব চেলসি তাদের জার্মান কোচ টমাস টুখেলকে বরখাস্ত করেছে। চেলসিকে শততম ম্যাচে দিকনির্দেশনা দেওয়ার মধ্য দিয়েই হয়েছে টুখেল অধ্যায়ের যবনিকাপাত। 

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি চেলসির। ৬ ম্যাচে ৩ জয়, ১ হার ও ২ ড্রয়ে চেলসির পয়েন্ট ১০। লিগে অবস্থান ছয় নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগেও চেলসির শুরুটা হয়েছে দিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হেরে। সেই হারের ফলই হাতেনাতে পেলেন টুখেল। চেলসি বুধবারই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জার্মান এই কোচকে ছাঁটাই করেছে তারা।

ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবের সবার পক্ষ থেকে আমরা টমাস টুখেল ও তাঁর স্টাফদের কাছে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়িত্বে থাকার সময়ে চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতে চেলসির ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছেন টমাস। তবে ক্লাবের নতুন স্বত্বাধিকারীরা মালিকানা পাওয়ার ১০০ দিন পার করেছেন এবং ক্লাবটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে চাইছেন। নতুন মালিকেরা তাই ভেবেছেন, এটাই পালাবদলের সঠিক সময়।’

প্রীতি / প্রীতি

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি