ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে নির্মাণাধীন ভবনের হাউজে পড়ে শিশুর মৃত্যু 


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ৪:৩১

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে নির্মাণাধীন ভবনের হাউজে পড়ে হামিদুল (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে কোনাবাড়ীর জরুন পেয়ারা বাগান এলাকায় হাবিব ভিলার নির্মাণাধীন ভবনের পানির হাউজ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। 

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে খেলতে বের হয়ে আর বাসায় ফেরেনি হামিদুল। পরে সন্ধ্যায় পুরো এলাকায় মাইকিং করা হয়। তারপরও কোথাও তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে নির্মাণাধীন ভবনের পানির হাউজে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। হামিদুল মুন্সীগঞ্জ সদর থানার দেওয়াকান্দি গ্রামের আবেদ আলীর ছেলে।
হামিদুল বাবা-মায়ের সাথে জরুন এলাকার সেলিম হাজীর ভাড়া বাসায় থাকত।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামান / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার