সেতুর অভাবে দুর্ভোগে ৪০ গ্রামের মানুষ
মানিকগঞ্জের শিবালয়ের আমডালা বাজার সংলগ্ন ইছামতি নদীর ওপর একটি সেতুর অভাবে বহু বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে অন্তত ৩৫/৪০টি গ্রামের মানুষ। নদীর দু পারের মানুষদের পারাপারের জন্য এলাকাবাসীর নিজস্ব খরচে এখানে নির্মাণ করা হয়েছে একটি বাঁশের সাঁকো। পারাপারের একমাত্র ভরসা এই নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারপার হচ্ছে হাজার হাজার মানুষ।
এলাকার জনসাধারণ ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার বয়স্ক নারী -পুরুষ এই নড়বড়ে বাঁশের সাঁকো পারাপারের সময় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে। এ অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণে দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদেরও। ফলে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। জরুরী প্রয়োজনে সাঁকো পার হয়ে হাসপাতালে যেতে চরম ভোগান্তি পোহাতে হয় দুই পাড়ের অসুস্থ্য রোগীদের। এই সমস্যার সমাধান কবে হবে সেটাই প্রশ্ন এলাকাবাসীর।
এলাকাবাসী জানান, এই বাঁশের সাঁকো দিয়ে দুবলাডাঙ্গা, চরেরডাঙ্গা, নতুন ফরিদপুর, অন্বয়পুর, দাসকান্দি, রুপসা, নালী, হিমগঞ্জ, আনুলিয়া, ঋভাদি, চকপাড়া, আড়পাড়া, পাইপাড়া, মাধবদিয়া, উত্তর কাসাদুর, চরআমডালা, টেপড়া, দশচিড়া, উলাইল, কোনাবাড়ি, রঘুনাথপুরসহ অন্তত ৩৫/৪০টি গ্রামের মাানুষ নিয়মিত যাতায়াত করে থাকে। বাজারের সাথেই রয়েছে আমডালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, স্বাস্থ্যকেন্দ্র ও ভূমি অফিস। কিন্তু নদীতে সেতু না থাকায় সব সেবা থেকেই বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।
এ অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্যসহ অন্যান্য দ্রব্যাদি বাজারজাতকরণের জন্য এই বাশেঁর সাকোঁ ব্যবহার করা যায়না। তাই বাধ্য হয়ে বিকল্প রাস্তায় অতিরিক্ত ৬/৭ কিমি. ঘুরে যেতে ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। তাই জনস্বার্থে এখানে একটি সেতু নির্মাণের দাবি অত্র এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কৃষক, ব্যবসায়ীসহ সকল শ্রেণিপেশার মানুষের।
স্থানীয়রা জানান, স্বাধীনতার পর বিএনপি ও আওয়ামীলীগ যে দলই ক্ষমতায় এসেছে এমপিরা এখানে একটি সেতু নির্মাণ করে দেয়ার আশ্বাসে শুধু ভোটই নিয়েছেন। কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সেই প্রতিশ্রুতিও ভুলে গেছেন। এরপর তারা আর কোন খোঁজখবর নেয়না। তারা শুধু আশ্বাসই পেয়ে যাচ্ছেন কিন্তু সেতু আর পাচ্ছেন না। তাই এ অঞ্চলটি এখনো উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়ে অন্ধকারেই রয়ে গেছে। প্রতি বছরই বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে লোকজনের কাছ থেকে ধান, চাল ও টাকা সংগ্রহ করে সেই টাকা দিয়ে এই বাঁশের সাঁকো তৈরি করা হয়। কোন রকমে জীবনের ঝুকিঁ নিয়ে আমাদের পার হতে হয়। বর্তমানে আমাদের দুর্ভোগ চরমে পৌঁছিয়েছে।
মানিকগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়জুল হক বলেন, সেতু নির্মাণের ক্ষেত্রে ওই স্থানের দুই পাশে এলজিইডি’র তালিকাভুক্তি রাস্তা থাকতে হয়। ইছামতি নদীর ওই স্থানের দুইপাশে এলজিইডি’র তালিকাভুক্তি কোন রাস্তা না থাকায় এতোদিন সেতু নির্মাণ হয়নি। যেহেতু বিষয়টি আমি জানলাম, তাই নদীর দুইপাড়ের রাস্তা এলজিইডি’র তালিকাভুক্তির জন্য আবেদন করব। রাস্তাটি তালিকাভুক্তি হয়ে গেলে ওই নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে। প্রস্তাবনা পাশ হয়ে গেলেই দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।
জামান / জামান
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি
আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়