দুর্গাপূজায় মণ্ডপে একসঙ্গে ২০ জনের অধিক জমায়েত নয় : সিএমপি
দুর্গাপূজায় মণ্ডপের ভেতর একসঙ্গে ২০ জনের বেশি লোক অবস্থান না করার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। করোনাভাইরাসের সংক্রমণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেওয়া হয়েছে আরও ৩২ দফা নির্দেশনা। বুধবার (৭ অক্টোবর) সকালে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থা ও পূজা উদযাপন পরিষদের নেতাদের মতবিনিময় সভায় এমন নির্দেশনার কথা জানা হয়েছে।
সিএমপি কমিশনার নির্দেশনাগুলো তুলে ধরে বলেন নিরাপত্তার জন্য সাদা পোশাকে পুলিশ নিয়োগের পাশাপাশি চার স্থরের নিরাপত্তা ব্যবস্থাও থাকবে।
সিএমপি’র নির্দেশনার মধ্যে আছে- পূজা মণ্ডপের প্রবেশমুখে পুরুষ ও নারীর জন্য পৃথকভাবে হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্যানার রাখতে হবে। পূজা মণ্ডপে মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। মণ্ডপের চারদিকে বা ওপরের অংশ উন্মুক্ত রাখতে হবে। প্রতিমা প্যান্ডেলের আশপাশে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে।
মণ্ডপের প্রবেশমুখে ভিড় নিয়ন্ত্রণ করা, সিসি ক্যামেরা স্থাপন ও ভিডিও ফুটেজ রেকর্ড করার নির্দেশনা দিয়েছে সিএমপি। বলা হয়েছে, মণ্ডপের ভেতর একসঙ্গে ২০ জনের বেশি লোক অবস্থান করতে পারবে না।
পূজামণ্ডপের ব্যবস্থাপনা কমিটিকে সার্বক্ষণিক নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক মোতায়েন করার নির্দেশনা দিয়ে সিএমপি বলেছে, স্বেচ্ছাসেবকদের চেনার সুবিধার্থে নির্দিষ্ট পোশাকের ব্যবস্থা করতে হবে। এছাড়া স্বেচ্ছাসেবকদের নামের তালিকা স্থানীয় থানার ওসিকে দিতে হবে।
সিএমপি জানিয়েছে, যেকোনো ঘটনার সংবাদ দ্রুততার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে হবে। মাদক গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। পূজা মণ্ডপের আশপাশে মেলা বা জুয়ার আসর বসানো যাবে না। আতশবাজি-পটকা ফোটানো থেকে বিরত থাকতে হবে। ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা লোকমুখে যেকোনো ধরনের গুজব বা অনাকাঙ্ক্ষিত বিষয়ে নিকটস্থ থানায় অবহিত করতে হবে। আগামী ৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে।
এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম, সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সরকারি অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
জামান / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ