ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

শালিখায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৯-২০২২ বিকাল ৫:১০

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ধাওয়াসীমা গ্রামের পঙ্কজ মণ্ডলের মেয়ে ঝিনুক মণ্ডল(১৬) মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। ঝিনুক মণ্ডল অভায়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

ঝিনুক মণ্ডলের কাকা দেব মণ্ডলের সাথে কথা বললে তিনি জানান,ঝিনুক মণ্ডল মেধাবী ছাত্রী ছিল, ক্লাসে তার ২ রোল ছিল। সে এমন করবে আমি ভাবতে পারছি না। গতকাল রাতে তার মায়ের সাথে মোবাইল ফোন দেখা নিয়ে বাকবিতন্ডা হয়। তারপর মায়ের উপর অভিমান করে রাতের বেলায় গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে আমরা দেখতে পাই ঘরের আড়ার সাথে গলায় উড়না পেঁচিয়ে থাকা। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি।

ঝিনুক মণ্ডলের মায়ের সাথে কথা বললে তিনি জানান, রাতের বেলা ফোন দেখা নিয়ে মনির সাথে একটু বাকবিতন্ডা হয়। তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়লে আমার মনি ঘরের আড়ার সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আমাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তার মৃত দেহ উদ্ধার করে।

এ ব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বিশারুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, পরিবারের অভিযোগ না থাকায় শালিখা থানায় একটা অপমৃত্যুর মামলা হয়েছে।

জামান / জামান

মান্দায় চেয়ারম্যান-মাতবরদের সালিস নারীর ইজ্জতের মূল্য দুই লাখ টাকা

রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চতুর্থ চালান

অনাথ আশ্রম থেকে এইচএসসিতে জিপিএ-৫: আলো ছড়াচ্ছে কাপ্তাইয়ের কোশিক চাকমা

কুতুবদিয়ায় এইচএসসির ফল বিপর্যয়

বড়লেখায় এইচএসসি ও সমমানে পাসের হার কলেজ ৩৭.৫৮ ও মাদ্রাসায় ৫৬.৩১ শতাংশ

ইঞ্জিনিয়ারিং করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা: জামায়াত আমির

হাতিয়ায় এইচএসসিতে পাসের হার ২৬.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন দুজন

সন্দ্বীপে ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

চাঁদপুরে এইচএসসিতে পাসের হার ৪৫.০৫, আলিমে ৬৪.২৭ শতাংশ

বুদ্ধধর্মই নির্বাণ লাভের পথ, অন্য কোনো ধর্মে তা সম্ভব নয়: বিপুল জ্যোতি মহাথের

কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা, সর্বনিম্ন নড়াগাতী কলেজে

এইচএসসিতে ইংরেজিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

অটোরিকশা নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না, ধানখেতে মিলল কিশোরের মরদেহ