ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

দুদকের মামলায় স্বামীর জামিন, কারাগারে স্ত্রী


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৭-৯-২০২২ বিকাল ৫:৩৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সাবেক উপমহাব্যবস্থাপক মো. আনিছ উদ্দিন আহমেদ শামীমের জামিন হলেও স্ত্রী কামরুন নাহার পলিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ সেপ্টম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুননেছার আদালত এ আদেশ দেন।

আদালতে সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুদকের মামলায় অভিযুক্ত কেজিডিসিএলের সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. আনিছ উদ্দিন আহমেদ শামীম ও তার স্ত্রী কামরুন নাহার পলি পৃথক দুই মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে শামীমের অসুস্থতা বিবেচনায় জামিন মঞ্জুর করেন আদালত। তবে তার স্ত্রী কামরুন নাহার পলিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদুল হক মাহমুদ।

এ মামলার আরেক আসামি হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান নূর সিন্ডিকেটের স্বত্বাধিকারী নুর মোহাম্মদ (৬২)।

এামলা সুত্রে জানা গেছে, কর্ণফুলী গ্যাসের সাবেক উপমহাব্যবস্থাপক আনিছ উদ্দিন আহমেদ ২০১১ সালে ব্যবস্থাপক থাকাকালীন সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে ওই প্রতিষ্ঠানের নিবন্ধিত ঠিকাদার মেসার্স মেটকো কন্সট্রাকশনের স্বত্বাধিকারী নেছার আহমদ ও তার স্ত্রী নুসরাত জাহান এবং কামরুন নাহার পলিকে নিয়ে রক প্রপার্টিজ নামে একটি ডেভেলপার কোম্পানি প্রতিষ্ঠা করেন। শামীমের স্ত্রী কামরুন নাহারকে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং নেছার আহমদকে ব্যবস্থাপনা পরিচালক করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক হন আনিছ উদ্দিন আহমদ শামীম। পরে ২০১২ সালে কর্ণফুলী গ্যাসের একটি ১০তলা ভবন নির্মাণকাজের জন্য মেসার্স নূর সিন্ডিকেটের সঙ্গে রক প্রপার্টিজ চুক্তি করে।

চুক্তিতে মেসার্স নূর সিন্ডিকেটের পক্ষে মালিক নূর মোহাম্মদ এবং রক প্রপার্টিজের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নেছার আহমদ স্বাক্ষর করেন। ওই কাজের জন্য মেমার্স নূর সিন্ডিকেটকে প্রাপ্ত বিলের ১ দশমিক ৫ শতাংশ কমিশন বাবদ প্রদানের চুক্তি হয়। ওই কাজের বিল প্রত্যয়ন ও অনুমোদনকারী কর্মকর্তা হলেন কর্ণফুলী গ্যাসের কর্মকর্তা আনিছ উদ্দিন আহমেদ। ওই কাজের বিলও প্রদান করেন তিনি। পরে দুদকের অনুসন্ধানে এ অনিয়মের বিষয়টি ওঠে আসে।

পিপি মাহমুদুল হক মাহমুদ বলেন, ‘হাইকোর্ট দুই মামলায় কেজিডিসিএলের সাবেক উপমহাব্যবস্থাপক মো. আনিছ উদ্দিন আহমেদ শামীম ও তার স্ত্রী কামরুন নাহার পলিকে এক সপ্তাহের জামিন দেন। জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার সকালে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন স্বামী-স্ত্রী। আদালত শুনানি শেষে অসুস্থতা বিবেচনায় আনিছ উদ্দিন আহমেদ শামীমের জামিন মঞ্জুর করেন ও তার স্ত্রী কামরুন নাহার পলিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী