চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির নির্বাচন: কাশেম সভাপতি ও রফিক সম্পাদক নির্বাচিত
নগরে চাক্তাই ব্যবসায়ী ও আড়তদার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম সভাপতি মো. রফিকুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার অনুষ্ঠিত ভোটের আগেই সংগঠনের ত্রি-বার্ষিক (২০২২-২৫) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন।
শনিবার মধ্যম চাক্তাই মমতা ট্রেডার্সে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট সাতটি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, সহ সাধারণ সম্পাদক শেখ মো. জামাল, সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান, ক্রীড়া সম্পাদক পলাশ চৌধুরী, কার্যকরী সদস্য মো. দেলোয়ার হোসেন চৌধুরী, মো. আলাউদ্দীন আলো। ব্যবসায়ীদের গোপন ে ভোটে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মো. ইরফানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক সজল মজুমদার, অর্থ সম্পাদক খোরশেদুল আলম, প্রচার সম্পাদক মো. নিজাম উদ্দীন। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা পরবর্তীতে দপ্তর সম্পাদক নির্বাচন করবেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার আবু বক্কর চৌধুরী, নির্বাচন কমিশনার অজয় কৃষ্ণ দাশ মজুমদার, মোহাম্মদ মুনির চৌধুরী এবং নির্বাচন কমিশনার সচিব এম এ করিম নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ