ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে বাবাকে কুপিয়ে হত্যা করলো মেয়ে


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৭-৯-২০২২ রাত ১১:৪৬
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিন ইউনিয়ন তুলাতুলী গ্রামে দুই শতক জমির জন্য নিজের বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মেয়ে। ঘটনাটি ঘটেছে (৭ সেপ্টেম্বর) বুধবার রাতে।
 
এ ঘটনায় মেয়ে জেসমিন আক্তার (৩০) তার স্বামী পেয়ার আহমেদ (৪০) ও নিহত কাশেম মোল্লার (৭০) স্ত্রী ফিরোজা বেগম (৫৫) বড় মেয়ে রিনা আক্তারকে (৪৫) আটক করছে পুলিশ । 
 
স্থানীয় ইউপি, মেম্বার জিয়াউল হক জানান, নিহত আবুল কাশেম মোল্লার ৬ মেয়ে ১ পুত্র রয়েছে। পুত্র শাহীন আলম (৩৫) দীর্ঘদিন ধরে চট্টগ্রামে পরিবার নিয়ে বসবাস করে আসছেন, পরিবারের সাথে তার কোন যোগাযোগ নেই। নিহত আবুল কাশেম মোল্লা বাড়ীতে সেমি-পাকা একটি ঘর নির্মানের কাজ শুরু করে অর্থের অভাবে দীর্ঘদিনে ও তা সম্পন্ন করতে না পেরে তার অপর মেয়ে ফরিদা আক্তার (৩৫) এর কাছে বশত বাড়ির  দুই শতক জমি বিক্রি করেন, এ নিয়ে তার আরেক মেয়ে জেসমিন আক্তারের সাথে আবুল কাশেমের কথা কাটাকাটি হয়, তর্কের এক পর্যায়ে আবুল কাশেমকে কুড়াল দিয়ে আঘাত করে জেসমিন, এতে ঘটনাস্থলে আবুল কাশেম মোল্লা মৃত্যু হয়।
 
এবিষয়ে নাঙ্গলকোট থানার অফিস ইনচার্জ  ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক  মেয়েসহ চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্পত্তির জন্য  জেসমিন এ ঘটনা ঘটিয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত