ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

লেভানদোস্কির হ্যাটট্রিক, বড় জয়ে আসর শুরু বার্সার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ১১:৯

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ জয়ে আসর শুরু করলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রবার্ট লেভানদোস্কির হ্যাটট্রিকে ভিক্টোরিয়া প্লাজেনকে উড়িয়ে দিয়েছে জাভি হার্নান্দেসের দল। ক্যাম্প ন্যুতে বুধবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে চেক রিপাবলিকের ক্লাব ভিক্টোরিয়া প্লাজেনকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা বার্সেলোনার। পোলিশ তারকার তিন গোল ছাড়া কাতালান দলটির হয়ে একবার করে জালের দেখা পান ফঁক কেসিয়ে ও ফেরান তোরেস।

আক্রমণের পসরা মেলে প্রথম থেকেই ভিক্টোরিয়াকে চাপে রাখে বার্সেলোনা। ১৩ মিনিটে গোল উৎসবের শুরুটা করেন আইভোরিকোস্ট মিডফিল্ডার ফ্রান্স কেসিয়ে। এরপর শুরু হয় লেভা ম্যাজিকের দুর্দান্ত সব গোল। একে একে ৩৪, ৪৮ ও ৬৭ মিনিটে করা গোলে চ্যাম্পিয়ন্স লিগে আরও একটি হ্যাটট্রিক তুলে নেন এই পোলিশ স্ট্রাইকার।

ম্যাচে ত্রয়োদশ মিনিটে কর্নারের পর জুল কুন্দের হেড পাসে কাছ থেকে হেডেই বল জালে জড়ান মিডফিল্ডার কেসিয়ে। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। সের্হিও রবের্তোর পাস ডি-বক্সের সামনে পেয়ে জায়গা বানিয়ে ডান পায়ের জোরাল শটে বল জালে পাঠান সাবেক বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।

৪৪তম মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে হেডে গোলটি করেন চেক রিপাবলিকের মিডফিল্ডার ইয়ান সিকোরা।তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ফের দুই গোলের লিড পুনরুদ্ধার করে স্বাগতিকরা। উসমান দেম্বেলের ক্রস দূরের পোস্টে ডাইভিং হেডে ঠিকানা খুঁজে নেন দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লেভানদোভস্কি।

বিরতি থেকে ফিরে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানদোভস্কি। ম্যাচের ৬৫তম মিনিটে আনসু ফাতির জায়গায় বদলি নামেন তরেস। এক মিনিট পরই তার পাসে ডি-বক্সের বাইরে থেকে শটে হ্যাটট্রিক গোলটি করেন বার্সার এই নতুন তারকা। আর ম্যাচের ৭১ মিনিটে ভিক্টোরিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে